September 20, 2026, 7:30 am
শিরোনামঃ
মহেশ খালীতে ফয়সাল হত্যা চাঞ্চল্যকর ঘটনায় থানায় মামলা। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১ দিনের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাধারণ জনগণের স্মারকলিপি। নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের। কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধে সহিদুল কে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার সাংবাদিকতা ছেড়ে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সহকারী হলেন দৈনিক প্রলয়ের সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা।

কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত, জাগছে নতুন আশা।

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত, জাগছে নতুন আশা।

 

 

নিজস্ব প্রতিবেদক -০৫-০৫-২৬

কুড়িগ্রাম জেলার ক্রীড়াঙ্গনে নতুন গতি ও উদ্দীপনা আনতে জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রশাসন ও ক্রীড়া সংগঠকদের সমন্বয়ে গঠিত এই কমিটিকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে নতুন আশা।

নবগঠিত কমিটিতে পদাধিকার বলে সভাপতি হয়েছেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃতি ফুটবলার ও ক্রীড়া সংগঠক শফিকুল ইসলাম বেবু।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল হক গত ৪ মে কমিটির অনুমোদন দেন। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম কুদরত-এ-খুদা, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলমগীর হোসেন এবং ক্রীড়াবিদ নাজমুল হুদা (লাকু)।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন কমিটির প্রধান চ্যালেঞ্জ হবে স্থবির হয়ে পড়া ক্রীড়া কার্যক্রমকে পুনরুজ্জীবিত করা। নিয়মিত লীগ ও টুর্নামেন্ট আয়োজন, খেলোয়াড়দের প্রশিক্ষণ, মাঠ ও অবকাঠামোর উন্নয়ন এবং স্কুল-কলেজ পর্যায়ে খেলাধুলা সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

বিশেষ করে ফুটবল, ক্রিকেট ও অ্যাথলেটিক্সে নতুন প্রতিভা খুঁজে বের করে তাদের দীর্ঘমেয়াদি পরিচর্যার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় ক্রীড়াবিদদের প্রত্যাশা, নতুন এই কমিটি আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে মাঠমুখী কার্যক্রম বাড়াবে এবং জাতীয় পর্যায়ে কুড়িগ্রামের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা