September 19, 2026, 1:31 am
শিরোনামঃ
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১ দিনের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাধারণ জনগণের স্মারকলিপি। নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের। কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধে সহিদুল কে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার সাংবাদিকতা ছেড়ে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সহকারী হলেন দৈনিক প্রলয়ের সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

উলিপুরে সুপারী বাগান নিয়ে প্রাণনাশের হুমকি; অভিযোগের পরও পুলিশি ভূমিকা নেই বলে দাবি

রাজিয়া সুলতানা

উলিপুরে সুপারী বাগান নিয়ে প্রাণনাশের হুমকি; অভিযোগের পরও পুলিশি ভূমিকা নেই বলে দাবি।

 

 

স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের উলিপুরে বুড়াবুড়ী ইউনিয়নের মুন্সীপাড়ায় সুপারী বাগান নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, এ বিষয়ে তিনি ১০ই নভেম্বর ২০২৫ ইং তারিখে উলিপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ।

অভিযোগকারী জানান,
তার আপন ভাই রফিকুল ইসলাম গং সুপারী বাগান এবং ইউক্লীপ্টাস গাছ দখল ও ব্যক্তিগত শত্রুতাকে কেন্দ্র করে সম্প্রতি তাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগ দেওয়ার পরও পুলিশ তদন্ত বা আইনগত ব্যবস্থা গ্রহণে উদাসীন ভূমিকা পালন করছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই ওই জমি ও সুপারী বাগান নিয়ে বিরোধ চলে আসছে। হুমকি-ধমকি বন্ধ না হলে যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

ভুক্তভোগী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা