August 3, 2026, 6:59 pm
শিরোনামঃ
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের মেম্বার পদে দোয়া প্রার্থী ফজলুল হক কুড়িগ্রাম জেলায় ১৬টি নদী ভারতের পাহাড়ি পানির ঢলে বিপদসীমার মধ্যে নদী ভাঙ্গনে এলাকার লোকজন আতঙ্ক। ভূরুঙ্গামারীতে জাতীয় সমাজকল্যাণ পরিষদের এককালীন অনুদানের চেক বিতরণ। দেশীয় মাছ রক্ষায় ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ। কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ১৪ কেজি ভারতীয় গাঁজাসহ আটক- ২ ভূরুঙ্গামারীতে জাল সনদ নিয়োগে এমপিও স্থগিত কুড়িগ্রামে সুপারির বাগানে গাঁজা চাষ অভিযানে গাছ জব্দ করল পুলিশ। ভূরুঙ্গামারীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও উৎকোচ দাবীর অভিযোগ। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে (টি.আর) কর্মসূচির আওতায় ২য় পর্যায়ের প্রকল্পের জয়মনিহাট ইউনিয়নের ২১৫ ফুট সিসি রাস্তা ঢালাই কাজের শুভ উদ্বোধন।

কুড়িগ্রাম রাজারহাটে ভাঙ্গন ঠেকাও হাসার পাড় বাঁচাও স্লোগানে এলাকাবাসী এক মানববন্ধনের আয়োজন করেছেন

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রাম রাজারহাটে ভাঙ্গন ঠেকাও হাসার পাড় বাঁচাও স্লোগানে অত এলাকাবাসী এক মানববন্ধনের আয়োজন করেছেন।

 

 

কুড়িগ্রাম প্রতিনিধি -২০.০৯.২৫
“ভাঙ্গন ঠেকাও হাসার পাড় বাঁচাও” এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রাম উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের সোম নারায়ন মৌজার হাসার পাড় এলাকায় এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক সাইয়েদ আহমেদ বাবু, সমাজ কল্যাণ সম্পাদক সুজন মোহন্ত, সমাজকর্মী রবিউল ইসলাম বাদশা বক্সী, হাবিবুর রহমান হাবিব, ইউনিয়ন পরিষদের মেম্বার নজরুল ইসলাম, নজির হোসেন, শিক্ষক মাহবুবুর রহমান প্রমুখ।

সংগঠনের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, আজ থেকে ৫০ বছর আগে রাজারহাট উপজেলার সিঙ্গের ডাবরী এলাকার ইটাকুরি বিল রাজারহাট উপজেলার পাঠান হাট, পুনকর, মল্লিক বেগ হয়ে উলিপুরের থেতরাই ইউনিয়ন সংলগ্ন তিস্তা নদীতে পতিত হয়। পরবর্তীতে তিস্তা নদীর অব্যাহত ভাঙ্গনে ওই বিলটি নাজিমখান ইউনিয়নের সোমনারায়ন মৌজার হাসার পাড় দিয়ে তিস্তা নদীতে পতিত হচ্ছে। গত বছর অপরিকল্পিত ভাবে বরেদ্র বহুমুখী প্রকল্প এই হাসার পাড় নালাটি খনন করে এবং তিস্তা নদীর পানির সাথে হাসার পাড় বিলের মধ্যে একটি স্লুইস গেট করার কথা ছিল। কিন্তু তা করা হয়নি।

বর্তমানে তিস্তা নদীর পানি হাসার পাড় নালায় ঢুকিয়ে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা ভাঙ্গনের শিকার হয়েছে। ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবার ও পরিকল্পিতভাবে নালাটি সাথে তিস্তা নদীর সংযোগ রক্ষা করার জন্য ওই অঞ্চলের হাজারো মানুষ প্রতিবাদ ও সমাবেশ করেছে।
কুড়িগ্রামের জেলা প্রশাসক সিফাত মেহনাজ জানান, বিষয়টি কিভাবে সুরাহা করার জন্য রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা