September 19, 2026, 5:23 am
শিরোনামঃ
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১ দিনের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাধারণ জনগণের স্মারকলিপি। নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের। কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধে সহিদুল কে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার সাংবাদিকতা ছেড়ে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সহকারী হলেন দৈনিক প্রলয়ের সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

আগ্রাসী ধরলা নদীর ভাঙ্গনে বসত বাড়ীসহ বিলীন হয়ে যাচ্ছে পূর্ব পুরুষের কবর, ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থার দাবিতে মানববন্ধন ও সমাবেশ।

মোঃ আলমগীর হোসেন

আগ্রাসী ধরলা নদীর ভাঙ্গনে বসত বাড়ীসহ বিলীন হয়ে যাচ্ছে পূর্ব পুরুষের কবর, ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থার দাবিতে মানববন্ধন ও সমাবেশ।

 

 

কুড়িগ্রাম প্রতিনিধি -০৭.০৯.২৫

ধরলা নদীর তীব্র ভাঙন থেকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চর গোরকমন্ডল কে বাঁচানোর দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টা থেকে ৬ টা পর্যন্ত ঘন্টাব্যাপী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ চরগোরকমন্ডল এলাকার ধরলা নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে এ মানববন্ধনে ধরলার ভাঙনের শিকার শত-শত পরিবারের লোকজন সহ ওই এলাকার হাজারো নারী-পুরুষ অংশগ্রহন করেন।
স্থানীয়রা জানান, গত দেড় মাসে কমপক্ষে অর্ধশতাধিক পরিবার ভাঙনের শিকার হয়েছে। কোন ক্রমেই নদী ভাঙন ঠেকানো যাচ্ছে না। চোখের সামনে শতশত বিঘা আবাদি জমি গিলে খাচ্ছে,আগ্রসী ধরলা নদী। বিলীন হয়ে যাচ্ছে বসত বাড়ি সহ পূর্ব পুরুষের কবর ।

মানববন্ধন ও সমাবেশে ভাঙন কবলিত পরিবারের পক্ষে সালেকা বেওয়া, আবু সিদ্দিক, কান্না জরিত কন্ঠে বলেন, আমাদের ফসলি জমি, বসত ভিটা এমনকি আমাদের বাপ-দাদার কবরও বিলীন হয়ে যাচ্ছে, এই ভাঙ্গন থেকে আমাদের বাচান, তারা সরকারের কাছে নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থার দাবি জানান।
মানববন্ধন সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ইউনুছ আলী,সহকারী অধ্যাপক নাজমুন নাহার বিউটি,
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সাংগঠনিক সম্পাদক,সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, যুগ্ম সম্পাদক, এ্যাডভোকেট আশরাফ আলী, সাবেক স্বাস্থ্য পরিচালক ডা: শাহাদত হোসেন এবং কুড়িগ্রাম উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও জেলা চর উন্নয়ন কমিটির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তরা ধরলার তীব্র ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা