September 20, 2026, 8:13 am
শিরোনামঃ
মহেশ খালীতে ফয়সাল হত্যা চাঞ্চল্যকর ঘটনায় থানায় মামলা। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১ দিনের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাধারণ জনগণের স্মারকলিপি। নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের। কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধে সহিদুল কে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার সাংবাদিকতা ছেড়ে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সহকারী হলেন দৈনিক প্রলয়ের সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা।

আইনশৃঙ্খলার অবনতিতে উদ্বেগ কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ আলমগীর হোসেন

আইনশৃঙ্খলার অবনতিতে উদ্বেগ
কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

 

কুড়িগ্রাম প্রতিনিধি -10.08.25
জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম বিজিবির কমান্ডিং অফিসার মাহবুব উল হক, সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর আহাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু প্রমুখ।

জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, কুড়িগ্রামের আইন-শৃঙ্খলা , মাদক চোরাচালান, ধর্ষণ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
কুড়িগ্রাম বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল মাহবুব উল হক বলেন, কুড়িগ্রাম ২৭৮ কিলোমিটার সীমান্তে বিজিবির টহল জোরদার রয়েছে। মাদক ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে।
সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর আহাদ বলেন,
জমি সংক্রান্ত বিরোধ ও নারী নির্যাতন নিয়ে অনেকে অভিযোগ নিয়ে আসেন। বিষয় গুলো নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে। এছাড়া চাঁদাবাজি, মাদক প্রতিরোধসহ অসামাজিক কার্যকলাপ রোধে সেনাবাহিনী তৎপর রয়েছে।
সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, গত জুন মাসে খুন, চুরি , চোরাচালান, মাদক, নারী ও শিশু নির্যাতন সহ ১২৪টি অপরাধ সংঘটিত হয়। কিন্তু জুলাই মাসে বৃদ্ধি পেয়ে ১৫৫টি অপরাধ সংঘটিত হয়েছে। আইনশৃঙ্খলা অবনতির কারণে এই ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এই সমস্ত অপরাধ প্রতিরোধে পুলিশ বাহিনী দায় এড়াতে পারেন না। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীকে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
সভায় রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক ও জেলা পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা