September 20, 2026, 12:48 pm
শিরোনামঃ
মহেশ খালীতে ফয়সাল হত্যা চাঞ্চল্যকর ঘটনায় থানায় মামলা। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১ দিনের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাধারণ জনগণের স্মারকলিপি। নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের। কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধে সহিদুল কে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার সাংবাদিকতা ছেড়ে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সহকারী হলেন দৈনিক প্রলয়ের সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা।

কুড়িগ্রামে কঠোর নিরাপত্তায় উল্টো রথ যাত্রা উদযাপন।

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রামে কঠোর নিরাপত্তায় উল্টো রথ যাত্রা উদযাপন।

 

কুড়িগ্রাম প্রতিনিধি -০৫.০৭.২৫
কুড়িগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার (৫জুলাই) বিকেলে জেলা শহরের পুরাতন হাসপাতালপাড়া ( ডায়াবেটিক হাসপাতাল মোড়) থেকে উল্টো রথযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হরিকেশ মন্দিরে গিয়ে শেষে হয় । উৎসব নির্বিঘ্ন ও নিরাপদে পালন করতে আগেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে কুড়িগ্রাম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনী।

কুড়িগ্রাম সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার মেজর আহাদ বলেন, “রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ বিজয়ী বাইশ ব্রিগেড কর্তৃক আজকের এই উল্টো রথযাত্রায় কুড়িগ্রাম শহর এবং আশেপাশের এলাকায় আমরা সার্বিক নিরাপত্তা প্রদান করছি।এছাড়াও সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা ধর্মীয় নিরবিচ্ছিন্ন নিরাপত্তা প্রদান করে থাকি।একেইভাবে আমাদের অব্যাহত প্রচেষ্টা বিরাজমান থাকবে।আমরা সকল ধর্মের লোকজন নির্বিশেষে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে এবং নিরাপত্তার সাথে পালন করতে পারে সেই বন্দোবস্ত করছি।অত্র এলাকায় সম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান মানুষ তাদের আশার সাথে উৎসব পালন করে থাকে এবং সকল ধর্মের লোকজন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তাদের ধর্মীয় উৎসব পালন করছে।”
প্রশাসনের নিরবচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থার কারণে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ভক্তরা উৎসবটি নির্বিঘ্নে পালন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, সনাতন ধর্মালম্বিদের ধর্মীয় অনুষ্ঠান নির্ভীগ্ন ও উৎসব মূখর পরিবেশে পালন করতে প্রশাসনের সকল পর্যায়ে নির্দেশনা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য,গত ২৭ জুন থেকে অদ্য ৫ জুলাই পর্যন্ত রথযাত্রা উৎসব চলাকালীন কুড়িগ্রাম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনী কঠোরভাবে নিরাপত্তা পালন করে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা