September 20, 2026, 10:28 am
শিরোনামঃ
মহেশ খালীতে ফয়সাল হত্যা চাঞ্চল্যকর ঘটনায় থানায় মামলা। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১ দিনের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাধারণ জনগণের স্মারকলিপি। নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের। কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধে সহিদুল কে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার সাংবাদিকতা ছেড়ে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সহকারী হলেন দৈনিক প্রলয়ের সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা।

কুড়িগ্রামের উন্নয়নে শুধু সমতল নয়, চরাঞ্চলের মানুষদের নিয়ে কাজ করতে হবে-জেলা প্রশাসক নুসরাত সুলতানা

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ২৮ মে ২৫
কুড়িগ্রাম প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পের(২য় ফেজ) অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।জেলার বিভিন্ন দপ্তরের পেশা ও শ্রমজীবি মানুষ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মঙ্গলবার ২৮ মে দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এছাড়া উপস্থিত ছিলেন রংপুর সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোছাঃ জিলুফা সুলতানা,কুড়িগ্রাম জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মুহাঃ হুমায়ূন কবির, সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কামরুল হাসান, সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু,মোঃ শাহীন আহমেদ, সাইয়েদ আহমেদ বাবু, ফজলুল করিম ফারাজী, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মনিরুজ্জামান,মোঃ শফিকুল ইসলাম ও মোঃ আবু সুফিয়ান সহ অনান্যরা।

লোকজ যন্ত্র কারিগর সুমন চন্দ্র বলেন,আমরা লোকজন যন্ত্র তৈরি ও সংস্কারে অর্থের অভাবে আধুনিকায়নের ব্যবস্থা করতে পারছি না বলে ক্ষতিগ্রস্ত হচ্ছি।আশাকরি সমাজ সেবা পাশে থাকলে পেশাটিকে ধরে রাখাসহ আমাদের জীবন মান উন্নয়নে ব্যাপক সহযোগিতা পাবো বলে জানান তিনি।

সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন,জেলার সাড়ে চারশো চরাঞ্চলের মানুষের জিবন মান উন্নয়নে বতর্মান জেলা প্রশাসক নুুসরাত সুলতানা যে ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তা প্রসংশনীয়। চরের যুব নারীদের নকশীকাঁথা ও শতরঞ্জিতে অন্তর্ভুক্ত করে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সমাজসেবা অধিদপ্তরের দৃষ্টি কামনা করেন তিনি।

সেমিনারে সমাজসেবা অধিদপ্তরে আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে বেকার ও শ্রমজীবি নারী পুরুষের জন্য ১০ টি সফট স্কীল ট্রেডে প্রশিক্ষনের ব্যবস্থা, আর্থিক সহযোগিতা প্রদান ও প্রকল্প বাস্তবায়নে জনমত ও পদক্ষেপ গ্রহন করা হয়।

বক্তব্যে রংপুর সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোছাঃ জিলুফা সুলতানা বলেন,রংপুর বিভাগ বিশেষ করে কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা মানুষের জীবন মান উন্নয়নে প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান,শিক্ষা ও কারিগরি সহায়তা প্রদান কাজ করে যাচ্ছি। আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন,কুড়িগ্রাম জেলা সব দিক থেকে পিছিয়ে রয়েছে।জেলার মানুষের জীবন মান উন্নয়নে অনান্য জেলার মত প্লান না করে কুড়িগ্রামে চর ও সমতলে আলাদা আলাদা বাজেট করে তা বাস্তবায়ন করলে জেলাবাসীর জীবন মানের উন্নয়ন ঘটবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা