August 3, 2026, 7:01 pm
শিরোনামঃ
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের মেম্বার পদে দোয়া প্রার্থী ফজলুল হক কুড়িগ্রাম জেলায় ১৬টি নদী ভারতের পাহাড়ি পানির ঢলে বিপদসীমার মধ্যে নদী ভাঙ্গনে এলাকার লোকজন আতঙ্ক। ভূরুঙ্গামারীতে জাতীয় সমাজকল্যাণ পরিষদের এককালীন অনুদানের চেক বিতরণ। দেশীয় মাছ রক্ষায় ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ। কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ১৪ কেজি ভারতীয় গাঁজাসহ আটক- ২ ভূরুঙ্গামারীতে জাল সনদ নিয়োগে এমপিও স্থগিত কুড়িগ্রামে সুপারির বাগানে গাঁজা চাষ অভিযানে গাছ জব্দ করল পুলিশ। ভূরুঙ্গামারীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও উৎকোচ দাবীর অভিযোগ। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে (টি.আর) কর্মসূচির আওতায় ২য় পর্যায়ের প্রকল্পের জয়মনিহাট ইউনিয়নের ২১৫ ফুট সিসি রাস্তা ঢালাই কাজের শুভ উদ্বোধন।

কুড়িগ্রাম উলিপুর উপজেলা হাতিয়া ইউনিয়নে ব্রক্ষপুত্র নদে দুই ভাই ডুবে যাওয়া মরা দেহ উদ্ধার।

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

যে

নিজস্ব প্রতিবেদক

সোমবার (১২ মে) সকালে হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।শনিবার (১০ মে) তারা ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামার পর থেকে নিখোঁজ ছিল। নিহত ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেন (৮) উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ এলাকার আমিনুল ইসলামের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়,উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি এলাকায় ব্রহ্মপুত্র নদে শনিবার (১০ মে) বিকালে গোসল করতে নেমে স্রোতে ডুবে যায় ইব্রাহিম আলী ও ইমরান হোসেন নামে দুই ভাই। পরে উলিপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে অভিযান চালিয়েও নিখোঁজ দুই ভাইকে উদ্ধার করতে পারেনি।

এরপর থেকে তাদের আর খোঁজ মেলেনি। সোমবার (১২ মে) সকালে ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে ভাটিতে পার্শ্ববর্তী হাতিয়া ইউনিয়নের অনন্তপুর পালের ঘাট এলাকায় দুই ভাইয়ের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা। দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান,নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধারের কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা