September 20, 2026, 11:14 am
শিরোনামঃ
মহেশ খালীতে ফয়সাল হত্যা চাঞ্চল্যকর ঘটনায় থানায় মামলা। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ১ দিনের প্রশিক্ষণ, সনদ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ০৪ জুয়াড়ি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে পুলিশের তৎপরতায় ৭৬ পিস ইয়াবাসহ দুইজন মাদককারবারি গ্রেফতার। ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সাধারণ জনগণের স্মারকলিপি। নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের। কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক ভূরুঙ্গামারীতে ৮ শতক জমির বিরোধে সহিদুল কে হত্যা, সাঁরাশি অভিযানে ১৭ জন গ্রেপ্তার সাংবাদিকতা ছেড়ে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সহকারী হলেন দৈনিক প্রলয়ের সম্পাদক মির্জা সোবেদ আলী রাজা।

কুড়িগ্রামে আওয়ামী লীগের নিষিদ্ধদের দাবিতে ছাত্রদের বিক্ষোভ সমাবেশ সড়ক অবরোধ।

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রামে আওয়ামী লীগের নিষিদ্ধদের দাবিতে ছাত্রদের বিক্ষোভ সমাবেশ সড়ক অবরোধ।

 

কুড়িগ্রাম প্রতিনিধি       ০৯ মে ২৫

সারাদেশের ন্যায় উওরের জেলা কুড়িগ্রামেও আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও সড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখা। এসময় বিভিন্ন উপজেলা থেকে আন্দোলনে যোগ দেয় ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার ( ৯ মে) রাত ৮ টায় কুড়িগ্রাম কলেজ মোড় থেকে একটি মিছিল বের হয়ে, শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে জেলা শহরের শাপলা চত্বরে এসে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করে। আন্দোলন কারীরা আওয়ামীলীগ নিষিদ্ধ না হয়ওা পযর্ন্ত অবস্থান চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।

এ সময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আব্দুল আজিজ নাহিদ, সদস্য সচিব ফয়সাল আহমেদ যুগ্ম সদস্য সচিব তারেক আহমেদ মজলিশ, সংগঠক আলমগীর হোসেন, জেলা মুখ্য সংগঠক সাদিকুল ইসলাম প্রমুখ।সমাবেশে নো মোর আওয়ামী লীগ, নো মোর হাসিনা বলে প্রতিবাদ জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছালীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন ও কঠোর কর্মসূচির ডাক দেবেন বলে জানান ছাত্ররা।

এদিকে অবস্থান ও সড়ক অবরোধের ফলে জেলা শহর অচল হয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা