June 27, 2026, 3:45 am
শিরোনামঃ
কুড়িগ্রামে জিয়া সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক কমিটি গঠিত। উলিপুরে যানজট নিরাশন ও অকাল মৃত্যু রোধ করতে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের বিচারের দাবিতে বিক্ষোভ। উলিপুর পাঁচপীর বাজারে মাছ হার্টসেট নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম স্বপ্ন সারথি দলের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ চর বিষয়ক মন্ত্রণালয় গঠন ও পৃথক বাজেটের দাবিতে কুড়িগ্রামে পদযাত্রা ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান” ভুরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ল ব্যবসায়ীদের স্বপ্ন, নিঃস্ব বহু পরিবার। কুড়িগ্রাম ভুরুঙ্গামারী উপজেলা ফকিরের হাটে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রায় ৭০ থেকে ১০০ দোকান ঘর পুড়ে ছাই মেয়েকে উদ্ধারে ঘুষ দাবির অভিযোগ, ওসির বিরুদ্ধে ডিআইজির দ্বারস্থ পুলিশ কনস্টেবল:

কুড়িগ্রামে জিয়া সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক কমিটি গঠিত।

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রামে জিয়া সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক কমিটি গঠিত।

 

 

 

নিজস্ব প্রতিবেদক: ২৪/৬/২৬

কুড়িগ্রাম জেলায় বাংলাদেশী জাতীয়তাবাদী সংস্কৃতি ও ভাবধারা এবং জাতীয়তাবাদী মতাদর্শ কে ত্বরান্বিত করতে শিক্ষাবিদ ও সাংবাদিক সহকারী অধ্যাপক অনিরুদ্ধ রেজা কে আহবায়ক এবং বাংলাদেশ বেতারের বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সংগঠক আজাদ আলীকে সদস্যসচিব করে জিয়া সাংস্কৃতিক জোটের ৭ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

জিয়া সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী, নির্বাহী সভাপতি এস এম বিপাশ আনোয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক আলী আশরাফ আখন্দ এর পক্ষ থেকে গত ২২ জুন ২০২৬ ইং তারিখে দেয়া এক বিশেষ পত্রে এ আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।

নবগঠিত জিয়া সাংস্কৃতিক জোট,কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক কমিটি অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে, বিশিষ্ট সংগীত শিল্পী ও নাট্য ব্যক্তিত্ব মোঃ তাইজুল ইসলাম যুগ্ম (আহ্বায়ক), বাংলাদেশ বেতারের বিশিষ্ট সংগীত শিল্পী মোঃ গুলজার হোসেন (নির্বাহী সদস্য), বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ খন্দকার মোঃ ফকরুল ইসলাম (নির্বাহী সদস্য), বাংলাদেশ টেলিভিশন ও বেতারের বিশিষ্ট সংগীত শিল্পী মোঃ গোলাম মোস্তফা বাবলু ( নির্বাহী সদস্য) ও বিশিষ্ট নাট্য-নৃত্য শিল্পী মোছাঃ আইরিন আক্তার (নির্বাহী সদস্য)।

কমিটি গঠিত হওয়ার পর দিন গত ২৩ জুন রাত ৯টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নবগঠিত জিয়া সাংস্কৃতিক জোট,কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক কমিটির সদস্যদের নিয়ে জরুরী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জোটের নবগঠিত জেলা কমিটির জেলা আহবায়ক ও অনুষ্ঠিত সভার সভাপতি অনিরুদ্ধ রেজা সংগঠনের কার্যক্রম কে গতিশীল এবং সমাজের সকল স্তরের মানুষকে জাতীয়তাবাদী ভাবধারায় অনুপ্রাণিত করে তোলার ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা