June 27, 2026, 3:40 am
শিরোনামঃ
কুড়িগ্রামে জিয়া সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক কমিটি গঠিত। উলিপুরে যানজট নিরাশন ও অকাল মৃত্যু রোধ করতে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের বিচারের দাবিতে বিক্ষোভ। উলিপুর পাঁচপীর বাজারে মাছ হার্টসেট নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম স্বপ্ন সারথি দলের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ চর বিষয়ক মন্ত্রণালয় গঠন ও পৃথক বাজেটের দাবিতে কুড়িগ্রামে পদযাত্রা ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান” ভুরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ল ব্যবসায়ীদের স্বপ্ন, নিঃস্ব বহু পরিবার। কুড়িগ্রাম ভুরুঙ্গামারী উপজেলা ফকিরের হাটে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রায় ৭০ থেকে ১০০ দোকান ঘর পুড়ে ছাই মেয়েকে উদ্ধারে ঘুষ দাবির অভিযোগ, ওসির বিরুদ্ধে ডিআইজির দ্বারস্থ পুলিশ কনস্টেবল:

উলিপুরে যানজট নিরাশন ও অকাল মৃত্যু রোধ করতে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ মাইনুল ইসলাম

উলিপুরে যানজট নিরাশন ও অকাল মৃত্যু রোধ করতে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।

 

 

 

​মাইনুল ইসলাম ,
উলিপুর প্রতিনিধিঃ ২৩/৬/২৬ ইং

কুড়িগ্রামের উলিপুরে যানজট নিরাসন এবং অকাল মৃত্যুরোধ করতে অবিলম্বে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৩ জুন, ২০২৬ খ্রি.
মঙ্গলবার সকাল ১০,টা থেকে দুপুর ১১,টা পর্যন্ত উলিপুরের দুর্গাপুর বাজার বাইতুল আমান মসজিদের সামনে মোঃ আবেদ আলী সরদারের নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

“বাইপাস সড়ক বাস্তবায়ন কমিটি, উলিপুর’- ৩নং দুগাপুর ইউনিয়ন ৪নং পান্ডুল ইউনিয়ন, ও ৬নং বুড়া বুড়ী ইউনিয়ন সমমিলিত আয়োজনে
উপস্থিত সাবেক ৪নং পান্ডুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার(মংগা) এবং ৬নং বুড়া বুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রাথী মোঃ শহিদুর রহমান সকলের পাশে থেকে অনুষ্ঠিত এই মানববন্ধনে এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেন। এই ​মানববন্ধনে অংশগ্রহণকারীর দাবি, আমাদের অধিকার, কুড়িগ্রাম হইতে উলিপুর পর্যন্ত বাইপাস সড়ক বাস্তবায়ন চাই”এবং “নিরাপদ সড়ক, নিরাপদ জীবন” নিয়ে গন্তব্য এস্থানে ফেরার স্লোগানে সংবলিত ব্যানার নিয়ে রাস্তার পাশে দাঁড়ান।

​বক্তারা বলেন,
“কুড়িগ্রাম হইতে উলিপুর পযন্ত রাস্তার যানজট এখন চরম আকার ধারণ করেছে। প্রতিনিয়ত ভারী যানবাহন চলাচলের কারণে একদিক থেকে আরেক দিকে যেতে যেমন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, অন্যদিকে ঘটছে অকাল মৃত্যুর মতো মর্মান্তিক দুর্ঘটনা।এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কুড়িগ্রাম থেকে উলিপুর পর্যন্ত একটি বাইপাস সড়ক নির্মাণ করা জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তাই ​অনতিবিলম্বে এই বাইপাস সড়ক বাস্তবায়নের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং দাবি আদায়ে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা