June 27, 2026, 3:39 am
শিরোনামঃ
কুড়িগ্রামে জিয়া সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক কমিটি গঠিত। উলিপুরে যানজট নিরাশন ও অকাল মৃত্যু রোধ করতে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের বিচারের দাবিতে বিক্ষোভ। উলিপুর পাঁচপীর বাজারে মাছ হার্টসেট নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম স্বপ্ন সারথি দলের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ চর বিষয়ক মন্ত্রণালয় গঠন ও পৃথক বাজেটের দাবিতে কুড়িগ্রামে পদযাত্রা ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান” ভুরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ল ব্যবসায়ীদের স্বপ্ন, নিঃস্ব বহু পরিবার। কুড়িগ্রাম ভুরুঙ্গামারী উপজেলা ফকিরের হাটে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রায় ৭০ থেকে ১০০ দোকান ঘর পুড়ে ছাই মেয়েকে উদ্ধারে ঘুষ দাবির অভিযোগ, ওসির বিরুদ্ধে ডিআইজির দ্বারস্থ পুলিশ কনস্টেবল:

উলিপুর পাঁচপীর বাজারে মাছ হার্টসেট নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম

উলিপুর: উপজেলা প্রতিনিধি

উলিপুর পাঁচপীর বাজারে মাছ হার্টসেট নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম

 

 

 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ৩নং দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজারের মাছ বাজারে নির্মাণাধীন একটি সেডকে কেন্দ্র করে অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রকল্পের নির্ধারিত মান বজায় না রেখে কাজ সম্পন্ন করা হচ্ছে, যা নিয়ে এলাকায় ব্যাপক -সমালোচনার সৃষ্টি হয়েছে।

রোববার (২১ জুন) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, এসডিএফ (SDF)-এর অর্থায়নে প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন সেডের কাজে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, প্রকল্পে ৬ ইঞ্চি পুরু ঢালাইয়ের কথা থাকলেও বাস্তবে প্রায় ৪ ইঞ্চির কিছু বেশি ঢালাই করা হয়েছে। এছাড়া রডের নিচে প্রয়োজনীয় ব্লক ব্যবহার না করা এবং নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগও করা হয়।

অভিযোগের বিষয়ে কথা বলতে গেলে এসডিএফের দুর্গাপুর ইউনিয়ন শাখার ক্লাস্টার অফিসার মোছা. গোলেনুর রহমান ও প্রকল্প ইঞ্জিনিয়ার রিয়াজের সঙ্গে স্থানীয় কয়েকজন যোগাযোগ করেন। এ সময় বাজার কমিটির সভাপতি মো. মাইদুল ইসলাম মুকুল, ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতাকর্মী এবং প্রকল্পের দায়িত্বে থাকা ঠিকাদার মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অনিয়মের বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা মো. মাইদুল ইসলাম ক্লাস্টার অফিসার গোলেনুর রহমানের সঙ্গে কথা বলতে গেলে ঠিকাদার মো. শাহ আলম ও মো. সাদ্দাম মিয়ার সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

এ বিষয়ে ক্লাস্টার অফিসার গোলেনুর রহমান বলেন, “বাজার কমিটির সদস্যরা যদি কাজটি মেনে নিয়ে সম্পন্ন করতে চান, তাহলে আমাদের করার তেমন কিছু নেই। স্থানীয় জনগণও বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে সমাধান করতে পারেন।”

তবে স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন, “১২ লাখ টাকার প্রকল্পের কাজ অনেক কম খরচে শেষ করার চেষ্টা করা হচ্ছে। এতে প্রকল্পের গুণগত মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ভবিষ্যতে কোনো সমস্যা দেখা দিলে এর দায়ভার কে নেবে?”

এদিকে অভিযোগের বিষয়ে ঠিকাদার বা বাজার কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো লিখিত বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল প্রকল্পের কাজের গুণগত মান ও অর্থ ব্যয়ের বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন। তারা কুড়িগ্রামের জেলা প্রশাসক অপূর্ব দেবনাথ এবং এসডিএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা