May 13, 2026, 3:17 pm
শিরোনামঃ
কবিতা : সাংবাদিক হব ,এই আমার পণ। প্রেস বিজ্ঞপ্তি, কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগারে নতুন প্রকাশনা জমা গ্রহণ ও আইএসবিএন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ টিম কুড়িগ্রামে অবস্থান করেন। কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন । কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত, জাগছে নতুন আশা। ব্রহ্মপুত্রের দুর্গম চরের আশীর্বাদ আম বাড়ি ফ্রেন্ডশিপ বিদ্যালয় ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও উদ্বোধনী রেলি অনুষ্ঠিত হয়েছে। মনোরম পরিবেশে সময় কাটানোর অতুলনীয় টুপামারী (জিয়া) পুকুরপাড়। কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৪৫ বছরের সরকারি রেকর্ডকৃত রাস্তা ক্ষমতার জোরে বন্ধ, সাধারন জনগণের ভোগান্তি। হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০ পেইজ, হতাশ ভক্তরা।

কুড়িগ্রামে দুদকের অভিযানে জেলা খাদ্য গুদামে এক চাঞ্চল্যকর ঘটনার সন্ধান পেয়েছে দুদক কর্মকর্তা।

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রামে দুদকের অভিযানে জেলা খাদ্য গুদামে এক চাঞ্চল্যকর ঘটনার সন্ধান পেয়েছে দুদক কর্মকর্তা।

 

 

নিজস্ব প্রতিবেদক: ১১ জানুয়ারি ২০২৬

কুড়িগ্রামে জেলা খাদ্য গুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের সিন্ডিকেটের সন্ধান পেয়েছে, দুনীর্তি দমন কমিশন (দুদক)।
রোববার জেলা শহরের নতুন রেল স্টেশন এলাকায় দিনভর জেলা খাদ্যগুদামের ৮ টি গোডাউন পরিদর্শন করে ৫২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল না পাওয়ার অভিযোগ দুদক কর্মকর্তার।

দুদক সুত্র জানায়, কৃষকদের পরিবর্তে ব্যবসায়ীদের নিকট নিম্নমানের চাল সংগ্রহ, নতুন বস্তার পরিবর্তে পুরাতন বস্তা, নতুন বস্তার টাকা আত্মসাৎ এবং ধান চাউল অন্যত্র বিক্রি করে অর্থ আত্মসাৎ এর অভিযোগের ভিত্তিতে দুর্ণীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচারনা করেন।

জেলা দুনীর্তি দমন কমিশনের সহকারী পরিচালক মো: সাবদারুর ইসলাম জানায়, ধান ও চাল ঘাটতি পাওয়া গোডাইন সিলগালা করা হয়েছে। ঘাটতি বিষয়ে জানতে চাইলে খাদ্যগুদামের কর্মকর্তা কোন সদোত্তর দিতে না পারায় পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানায় দুদক কর্মকর্তা। এছাড়াও খাবার অনুপোযোগী চালও গাওয়া গেছে বলে জানান তিনি। এখন পর্যন্ত গুদাম কর্মকর্তাদের বিরুদ্ধে কোন ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এবিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) কাজী হামিদুল হককে একাধিকবার ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা