আলমগীর হোসেন : নিজস্ব প্রতিবেদক
গত ৯-৪-২৬ ইং তারিখ উমর মজিদ ইউপি চেয়ারম্যান, অফিসার ইনচার্জ রাজারহাট, উপজেলা নির্বাহী অফিসার রাজারহাট ও জেলা প্রশাসক কুড়িগ্রাম বরাবর লিখিত অভিযোগের কপি মাধ্যমে জানা যায় যে, কুড়িগ্রাম রাজাহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের সাং বালা কান্দির, মৃত নছির উদ্দিনের সুযোগ্য ও ক্ষমতা শালী সন্তান বদিয়ত জামান গত ৯-৪- ২০২৬ ইং তারিখে ক্ষমতার দাপটে ৪৫ বছরের পুরনো সরকারি রেকর্ডকৃত রাস্তা বন্ধ করে দেয় এবং জনসাধারণের ভোগান্তি সৃষ্টি করে, তথ্য পেয়ে ঐ এলাকায় দৈনিক বাংলাদেশ কন্ঠ, দৈনিক সোনালী খবর, দৈনিক অধিকরণ পত্রিকা জেলা প্রতিনিধি ও আঞ্চলিক পত্রিকা বাংলার মানুষ এর স্টাফ রিপোর্টার সহ সাংবাদিকরা গেলে এলাকাবাসীর পক্ষে মোঃ রাজা মন্ডল সাংবাদিকের নিকট বিস্তারিত ঘটনা তুলে ধরেন এবং রাজা মন্ডল ও সাধারণ জনগণ সাংবাদিক এর মাধ্যমে তথ্য প্রশাসনের নিকট তুলে ধরে বদিয়ত জামান এর অপকর্ম ও অবৈধভাবে দখলকৃত রাস্তা সাধারণ জনগণের নিকট ফিরিয়ে দিয়ে জনগণের ভোগান্তি এড়াতে অত্র এলাকাবাসী প্রশাসনের নিকট অনুরোধ জানিয়েছেন।