May 13, 2026, 6:54 pm
শিরোনামঃ
কবিতা : সাংবাদিক হব ,এই আমার পণ। প্রেস বিজ্ঞপ্তি, কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগারে নতুন প্রকাশনা জমা গ্রহণ ও আইএসবিএন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ টিম কুড়িগ্রামে অবস্থান করেন। কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন । কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত, জাগছে নতুন আশা। ব্রহ্মপুত্রের দুর্গম চরের আশীর্বাদ আম বাড়ি ফ্রেন্ডশিপ বিদ্যালয় ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও উদ্বোধনী রেলি অনুষ্ঠিত হয়েছে। মনোরম পরিবেশে সময় কাটানোর অতুলনীয় টুপামারী (জিয়া) পুকুরপাড়। কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৪৫ বছরের সরকারি রেকর্ডকৃত রাস্তা ক্ষমতার জোরে বন্ধ, সাধারন জনগণের ভোগান্তি। হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০ পেইজ, হতাশ ভক্তরা।

বিএনপি চেয়ারপার্সন “বেগম খালেদা জিয়ার” দ্রুত সুস্থতা কামনায় কুড়িগ্রামে দোয়া ও মিলাদ মাহফিল।

মোঃ আলমগীর হোসেন

বিএনপি চেয়ারপার্সন “বেগম খালেদা জিয়ার” দ্রুত সুস্থতা কামনায় কুড়িগ্রামে দোয়া ও মিলাদ মাহফিল।

 

 

কুড়িগ্রাম প্রতিনিধি-২৯-১১-২৫

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার” দ্রুত সুস্থতা কামনায় কুড়িগ্রামে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে বাদ আছর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন দলীয় কার্যালয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির আয়োজনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সদস্য উমর ফারুখ, আবু বক্কর সিদ্দিক, আব্দুল আজিজ, সহিরুজ্জামান সাজু, আলতাফ হোসেন, আশরাফুল হক রুবেল, সাইয়েদ আহমেদ বাবু, রবিউল ইসলাম লেবু, সদর উপজেলা বিএনপির মাহবুবুর রহমান, পৌর বিএনপি’র মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক যুবনেতা মোর্শেদ হোসেন লিটু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। এবং দোয়া মাহফিল পরিচালনা করেন জেলার ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা ইউনুস সরকার।

এসময় বিএনপি চেয়ারপার্সন আপসহীন নেত্রী “বেগম খালেদা জিয়ার” দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষভাবে দোয়া করেন দলের সকল নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা