May 13, 2026, 6:53 pm
শিরোনামঃ
কবিতা : সাংবাদিক হব ,এই আমার পণ। প্রেস বিজ্ঞপ্তি, কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগারে নতুন প্রকাশনা জমা গ্রহণ ও আইএসবিএন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ টিম কুড়িগ্রামে অবস্থান করেন। কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন । কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত, জাগছে নতুন আশা। ব্রহ্মপুত্রের দুর্গম চরের আশীর্বাদ আম বাড়ি ফ্রেন্ডশিপ বিদ্যালয় ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও উদ্বোধনী রেলি অনুষ্ঠিত হয়েছে। মনোরম পরিবেশে সময় কাটানোর অতুলনীয় টুপামারী (জিয়া) পুকুরপাড়। কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৪৫ বছরের সরকারি রেকর্ডকৃত রাস্তা ক্ষমতার জোরে বন্ধ, সাধারন জনগণের ভোগান্তি। হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০ পেইজ, হতাশ ভক্তরা।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের রোগীদের হেনস্তকারী দালাল চক্রের ৫ সদস্য গ্রেফতার। 

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের রোগীদের হেনস্তকারী দালাল চক্রের ৫ সদস্য গ্রেফতার। 

 

 

নিজস্ব প্রতিবেদক: ১৫/১০/২৫।                              কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে রোগীদের হেনস্থাকারী দালাল চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

‎পুলিশ জানায়, কুড়িগ্রামে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগিদের বিভিন্নভাবে হেনস্থার অভিযোগে কুড়িগ্রাম সদর থানা ও সদর ফাঁড়ি পুলিশের একটি চৌকস টিম তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে দালাল চক্রের ৫ জনকে গ্রেফতার করেন।

‎গ্রেফতারকৃতরা হলেন- কুড়িগ্রাম সদর কৃষ্ণপুর হাসপাতাল পাড়া এলাকার নাহিদ ইসলাম (২৭), মোঃ নুর হোসেন, মোঃ রায়হান মিয়া (২৭), হরিকেশ মধ্যপাড়া এলাকার আনোয়ার (৩০) ও সরদারপাড়া এলাকার মোঃ মারুফ মিয়া (৪০)।

‎গত ১৪ অক্টোবর রাতে ১ জন এবং আজ ১৫ অক্টোবর সকালে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করে আরো ৪ জনসহ মোট ৫ জন দালালকে গ্রেফতার করা হয়।

‎কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দালালদের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় এবং স্থানীয় জনসাধারণের অভিযোগের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা পুলিশের তৎপরতায় ৫ জন দালালকে গ্রেফতার করেছে পুলিশ। কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল শতভাগ দালালমুক্ত করার লক্ষ্যে এই অভিযান অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা