May 13, 2026, 6:56 pm
শিরোনামঃ
কবিতা : সাংবাদিক হব ,এই আমার পণ। প্রেস বিজ্ঞপ্তি, কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগারে নতুন প্রকাশনা জমা গ্রহণ ও আইএসবিএন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ টিম কুড়িগ্রামে অবস্থান করেন। কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন । কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত, জাগছে নতুন আশা। ব্রহ্মপুত্রের দুর্গম চরের আশীর্বাদ আম বাড়ি ফ্রেন্ডশিপ বিদ্যালয় ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও উদ্বোধনী রেলি অনুষ্ঠিত হয়েছে। মনোরম পরিবেশে সময় কাটানোর অতুলনীয় টুপামারী (জিয়া) পুকুরপাড়। কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৪৫ বছরের সরকারি রেকর্ডকৃত রাস্তা ক্ষমতার জোরে বন্ধ, সাধারন জনগণের ভোগান্তি। হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০ পেইজ, হতাশ ভক্তরা।

কুড়িগ্রামে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রামে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিনে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

 

 

নিজস্ব প্রতিবেদক-১৫-০৮-২৫

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুড়িগ্রামে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১ টায় কুড়িগ্রাম জেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন জেলা বিএনপি কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে একই সঙ্গে ৭১ এর মহান মুক্তিযুদ্ধে জীবনদানকারী শহীদগণ, ৯০ এর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা,সদস্য সচিব, আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুুর রহমান হাসিব, সাবেক সাধারণ সম্পাদক মোঃ উমর ফারখ, সাবেক পৌর মেয়র মোঃ আবু বকর সিদ্দিক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব এডভোকেট আশরাফ আলী,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, সদস্য,সাংবাদিক আশরাফুল হক রুবেল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফ বিপ্লব,পৌর বিএনপির আহবায়ক মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব,জেলা যুবদলের সভাপতি রায়হান কবির,সাধারন সম্পাদক নাদিম আহমেদ,সহ-সভাপতি, মাসুদ রানা বাবু,জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, মোরশেদ হোসেন লিটু, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক,সোহেল রানা,আশরাফুল ইসলাম বিপুল, দপ্তর সম্পাদক ইকবাল রাব্বি সহ বিএনপি ও সকল অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা – কর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা