নাশকতা বিরোধী বিশেষ অভিযানে উলিপুরের ইউপি চেয়ারম্যান ফ্যাসিস্ট এরশাদুল’কে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
প্রেস রিলিজ
কুড়িগ্রাম, ৩১ জুলাই ২০২৫ খ্রি.
পুলিশ মিডিয়া সেল, কুড়িগ্রাম।
কুড়িগ্রাম জেলা পুলিশের নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পতিত ফ্যাসিস্ট আওয়ামিলীগের সরকারের সময়কালে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী ও সাধারন নাগরিকদের ওপর অত্যাচারকারী উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান ও উলিপুর উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক মোঃ এরশাদুল হক (৪১) কে গত ৩০ জুলাই ২০২৫ তারিখ ডিবি কুড়িগ্রাম ও উলিপুর থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন কুড়িগ্রামে চলমান নাশকতা বিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ফ্যাসিস্ট উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান ও উলিপুর উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক মোঃ এরশাদুল হক কে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করে ডিবি ও উলিপুর থানা পুলিশ। এই অভিযান নিয়মিত চলমান থাকবে।