May 13, 2026, 6:51 pm
শিরোনামঃ
কবিতা : সাংবাদিক হব ,এই আমার পণ। প্রেস বিজ্ঞপ্তি, কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগারে নতুন প্রকাশনা জমা গ্রহণ ও আইএসবিএন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ টিম কুড়িগ্রামে অবস্থান করেন। কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন । কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত, জাগছে নতুন আশা। ব্রহ্মপুত্রের দুর্গম চরের আশীর্বাদ আম বাড়ি ফ্রেন্ডশিপ বিদ্যালয় ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও উদ্বোধনী রেলি অনুষ্ঠিত হয়েছে। মনোরম পরিবেশে সময় কাটানোর অতুলনীয় টুপামারী (জিয়া) পুকুরপাড়। কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৪৫ বছরের সরকারি রেকর্ডকৃত রাস্তা ক্ষমতার জোরে বন্ধ, সাধারন জনগণের ভোগান্তি। হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০ পেইজ, হতাশ ভক্তরা।

ট্রিপল মার্ডার ঘটনায় ওসির অপসারণ দাবিতে থানা ঘেরাও করলো বিক্ষোভকারীরা

মোঃ আলমগীর হোসেন

ট্রিপল মার্ডার ঘটনায় ওসির অপসারণ দাবিতে থানা ঘেরাও করলো বিক্ষোভকারীরা।

 

কুড়িগ্রাম প্রতিনিধি, ২৬ জুলাই

কুড়িগ্রামের রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমানের অপসারণের দাবিতে থানা ঘেরাও করেছে এলাকাবাসী।

শনিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় বিক্ষোভকারীরা একটি মিছিল নিয়ে থানায় ঢুকার চেষ্টা করে এসময় ওসিসহ পুলিশের সদস্যরা বাঁধা দেন। পরে বিক্ষোভকারীরা আধা ঘণ্টা ধরে থানা ঘেরাও করে রাখেন।

এর আগে সকাল ৯ টায় উপজেলার সদর ইউনিয়নের ভন্দুরচর-চরনতুন বন্দর এলাকা থেকে একটি মিছিল নিয়ে প্রথমে উপজেলা শহরের প্রদান প্রদান সড়ক ঘুরে রৌমারী থানার গেট খুলে প্রবেশের চেষ্টা করে এসময় ওসিসহ পুলিশ সদস্যরা বাধা দেন। পরে থানা ঘেরাও করে রাখেন বিক্ষোভকারীরা। এসময় ৩ জন ব্যক্তি হত্যাকান্ডের ঘটনায় জড়িত সকলকে গ্রেপ্তার করতে হবে। এছাড়া ওসি লুৎফর রহমানের অপসারণ চায় তারা।

নিহত নুরুল মিয়ার বাবা আনোয়ার হোসেন ব‌লেন, আমার ছে‌লে নুরুল হত‌্যাকা‌রি‌দের দ্রুত গ্রেপ্তার ক‌রে বিচা‌রের আওতায় আন‌তে হ‌বে। পু‌লিশ আসামি ধর‌তে গা‌ফিল‌তি কর‌ছে আমি এই ও‌সির অপসারণ চাই।

নিহত বুলু ও ফুলু মিয়ার ভাই শাহাজালাল ব‌লেন, আমি এক মাস আগে অ‌ভি‌যোগ করেছি রৌমারী থানার ও‌সি কোন পদক্ষেপ নেয় নাই। তখন ওই ঘটনার পদক্ষেপ নেয়া হলে তাহ‌লে হয়‌তো এতোবড় ঘটনা ঘট‌তোনা। আবার এদি‌কে মূল আসামী ধর‌ছে না।

থানা ঘেরাও ও অপসারণ প্রসঙ্গে জানতে চাইলে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান অস্বীকার করে কালবেলাকে বলেন, আমাদের কাছে বিক্ষোভকারীরা বিভিন্ন দাবি দাওয়া বিষয়ে আসছিল। তাদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, জ‌মি নিয়ে বিরোধের জেরে উভ‌য় প‌ক্ষের সংঘ‌র্ষে ৩ জ‌ন নিহত হ‌য়ে‌ছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টার দি‌কে উপজেলার ভুন্দুর চর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হ‌লেন, আনোয়ার হো‌সে‌নের ছে‌লে নুরুল আমিন, গোলাম মিয়ার ছে‌লে বলু মিয়া ও ফুলবাবু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা