May 13, 2026, 6:53 pm
শিরোনামঃ
কবিতা : সাংবাদিক হব ,এই আমার পণ। প্রেস বিজ্ঞপ্তি, কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগারে নতুন প্রকাশনা জমা গ্রহণ ও আইএসবিএন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ টিম কুড়িগ্রামে অবস্থান করেন। কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন । কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত, জাগছে নতুন আশা। ব্রহ্মপুত্রের দুর্গম চরের আশীর্বাদ আম বাড়ি ফ্রেন্ডশিপ বিদ্যালয় ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও উদ্বোধনী রেলি অনুষ্ঠিত হয়েছে। মনোরম পরিবেশে সময় কাটানোর অতুলনীয় টুপামারী (জিয়া) পুকুরপাড়। কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৪৫ বছরের সরকারি রেকর্ডকৃত রাস্তা ক্ষমতার জোরে বন্ধ, সাধারন জনগণের ভোগান্তি। হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০ পেইজ, হতাশ ভক্তরা।

কুড়িগ্রামে বিপুল প‌রিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবা‌রি গ্রেফতার

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রামে বিপুল প‌রিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবা‌রি গ্রেফতার।

 

নিজস্ব প্রতিবেদক: ০১-০৭-২৫

কুড়িগ্রামের রে‌ৗমারী‌তে বিপুল পরিমাণে ইয়াবা ট‌্যাব‌লেট প‌্যা‌কেট করার সময় র‌ফিক মিয়া (৩৫) না‌মে এক মাদক কারবা‌রি‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। এ সময় তার কা‌ছ থে‌কে ২২ হাজার ১০০ পিস ইয়াবা ট‌্যাব‌লেট উদ্ধার করা হয়।

সোমবার (৩০ জুন) সকাল ১০টার দি‌কে উপ‌জেলার চর নতুন বন্দর এলাকায় গ্রেফতারকৃত ব‌্যবসায়ী র‌ফিক মিয়ার বা‌ড়ি‌ থে‌কে এসব মাদক উদ্ধার করা হয়। মাদক ব‌্যবসায়ী র‌ফিক ওই এলাকার আনোয়ার হোসেনের ছে‌লে।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, মাদক ব‌্যবসায়ী র‌ফিক এলাকার চি‌হিৃত মাদক কারবা‌রি। সীমান্তবর্তী এলাকা হওয়ায় দীর্ঘ‌দিন ধ‌রে সে দে‌শের বি‌ভিন্ন জায়গায় মাদক সরবরাহ ক‌রে আস‌ছে। সোমবার সকা‌লে নিজ বা‌ড়ি‌তে বিপুল প‌রিমাণ ইয়াবা ট‌্যাব‌লেট প‌্যাকেট করা হ‌চ্ছে এমন গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে ওই কারবা‌রির বা‌ড়ি‌তে অভিযান চালায় পু‌লিশ। পু‌লি‌শের উপ‌স্থি‌তি টের পে‌য়ে পালা‌নোর চেষ্টা ক‌রে ওই কারবা‌রি। প‌রে তা‌কে ধাওয়া দি‌য়ে আটক করা হয়। এসময় তার বা‌ড়ি‌তে তল্লা‌শি চা‌লি‌য়ে ২২হাজার ১০০ পিস ইয়াবা ট‌্যাব‌লেট উদ্ধার ক‌রে পু‌লিশ।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. লুৎফর রহমান ব‌লেন, এ বিষ‌য়ে মাদকদ্রব‌্য আইনে মামলা ন‌থিভুক্ত করা হ‌য়ে‌ছে। গ্রেফতারকৃত আসা‌মি‌কে আদাল‌তের মাধ‌্যমে জেলহাজ‌তে পাঠা‌নো হ‌বে।

কুড়িগ্রামের পুলিশ সুপার মোঃ মাহ্ফুজুর রহমান বলেন জেলাকে মাদকমুক্ত করতে আমাদের কার্যক্রম অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা