May 13, 2026, 6:54 pm
শিরোনামঃ
কবিতা : সাংবাদিক হব ,এই আমার পণ। প্রেস বিজ্ঞপ্তি, কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগারে নতুন প্রকাশনা জমা গ্রহণ ও আইএসবিএন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ টিম কুড়িগ্রামে অবস্থান করেন। কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন । কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত, জাগছে নতুন আশা। ব্রহ্মপুত্রের দুর্গম চরের আশীর্বাদ আম বাড়ি ফ্রেন্ডশিপ বিদ্যালয় ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও উদ্বোধনী রেলি অনুষ্ঠিত হয়েছে। মনোরম পরিবেশে সময় কাটানোর অতুলনীয় টুপামারী (জিয়া) পুকুরপাড়। কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৪৫ বছরের সরকারি রেকর্ডকৃত রাস্তা ক্ষমতার জোরে বন্ধ, সাধারন জনগণের ভোগান্তি। হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০ পেইজ, হতাশ ভক্তরা।

কুড়িগ্রাম জেলা ‘মাদক প্রতিরোধ কমিটি,গঠিত

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রাম জেলা ‘মাদক প্রতিরোধ কমিটি,গঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি -২৯.০৬.২৫

কুড়িগ্রামে ব্যাপক হারে মাদক বিস্তার, যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা,কুড়িগ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে মাদককে না’ বলুন শিরোনামে মাদক নির্মূল করতে,মাদক প্রতিরোধ কমিটি কুড়িগ্রাম জেলা’ গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে শহরের নাজিরা নতুন শহরস্হ অস্থায়ী কার্যালয়ে শিক্ষাবিদ ও সাংবাদিক শফিকুল ইসলাম বেবু’র সভাপতিত্বে মাদকের কুফল নিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনুছ আলী, অধ্যক্ষ শাহ আলম,সহকারী অধ্যাপক মোঃফজলুল হক, সাংবাদিক এস এম আশরাফুল হক রুবেল, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু সহ অন্যরা।

সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষাবিদ ও সাংবাদিক শফিকুল ইসলাম বেবুকে আহ্বায়ক ও সাংবাদিক মোঃ ইউনুস আলী,আশরাফুল হক রুবেল, সাইয়েদ আহমেদ বাবু,গোলাম মোস্তফা,দেওয়ান এনামুল হক,শাহ্ আলম,বাসেত সরকার বিপ্লবকে যুগ্ম আহবায়ক এবং সহকারী অধ্যাপক আতিকুর রহমান সুজনকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
পরবর্তীতে কমিটির কার্যক্রম বৃদ্ধিতে আরও সদস্য অন্তর্ভুক্ত করা হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা