বিশ্বব্যাংক অর্থায়নে
মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্প বাস্তবায়ন।
নিজস্ব প্রতিবেদক: ১৭-৬-২০২৫
বাংলাদেশের অন্যান্য জেলার ন্যায় কুড়িগ্রাম জেলায়ও বিশ্বব্যাংক অর্থায়নের মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি রক্ষার্থে দরিদ্র পরিবারের জন্য বিনামূল্যে স্থাপনকৃত টুইন পিট ল্যাটিন বাস্তবায়ন হচ্ছে।
কুড়িগ্রাম সদর উপজেলার জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী জনাব মোঃ আরিফুর রহমান বলেন কুড়িগ্রাম সদর উপজেলার ৮টি ইউনিয়নে মোট ১৮৩২টি “দরিদ্র পরিবারের জন্য ৪৬,৭১৬,০০০/=টাকা ব্যয়ে বিনামূল্যে স্থাপনকৃত টুইন পিট ল্যাটিনের যাবতীয় কার্যক্রম পর্যবেক্ষণ করে সঠিকভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
মানব সম্পদ উন্নয়ন গ্রামীণ পানি সরবরাহ স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নের প্রকল্প বাস্তবায়ন সম্পর্কে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কুড়িগ্রাম, জনাব মোঃ হারুনুর রশিদ নির্বাহী প্রকৌশলী সাক্ষাৎকালে তিনি বলেন, বিশ্বব্যাংক অর্থায়নে মানব সম্পদ উন্নয়নের গ্রামীণ পানি সরবরাহ স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্পটি কুড়িগ্রাম জেলায় মোট নয়টি উপজেলার ৭২টি ইউনিয়নে এই কার্যক্রম বাস্তবায়ন হবে। কুড়িগ্রাম জেলায় মোট সুবিধাভোগী ১৬ হাজার ৪৮৮ জন এর মধ্যে ৪২০,৪৪৪,০০০/= ব্যয়ে বিনামূল্যে দরিদ্র পরিবারের মধ্যে টুইন পিট ল্যাটিন স্থাপন কার্যক্রম চলমান রয়েছে।
কুড়িগ্রামে মানব সম্পদ উন্নয়নের গ্রামীণ পানি সরবরাহ স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্পটি নিয়ে বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন অনিয়মের কথা আসলে গত ১৬-৬-২০২৫ ইং তারিখ রোজ সোমবার কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের টাপুর চর এলাকার স্থানীয় ঠিকাদার মোঃ রবিউল ইসলাম বলেন, আমি ১১৪ টি ল্যাটিনের কাজ পেয়েছি এর মধ্যে ৪০ টি কাজ করেছি, বাকি ৭৪ টি কাজ চলমান। উপরোক্ত প্রকল্পের কার্যক্রম গত ১৬-৬-২০২৫ ইং তারিখ পরিদর্শন করেন, কুড়িগ্রাম সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব সাঈদা পারভিন। উক্ত প্রকল্প পরিদর্শন কালে ঐ সময় জনসাস্থ্য সদর কুড়িগ্রাম উপ সহকারী প্রকৌশলী জনাব মোঃ আরিফুর রহমান কার্য সহকারী মোঃ শাহ নেওয়াজ এলাকার প্রতিবেশীগণ এবং দৈনিক বাংলাদেশ কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে নির্বাহী কর্মকর্তা উক্ত প্রকল্পের কার্যক্রম দৃশ্যমান দেখতে পান এবং সম্পূর্ণ কাজ নিয়ম অনুযায়ী করার পরামর্শ দেন।