May 13, 2026, 6:52 pm
শিরোনামঃ
কবিতা : সাংবাদিক হব ,এই আমার পণ। প্রেস বিজ্ঞপ্তি, কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগারে নতুন প্রকাশনা জমা গ্রহণ ও আইএসবিএন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ টিম কুড়িগ্রামে অবস্থান করেন। কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন । কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত, জাগছে নতুন আশা। ব্রহ্মপুত্রের দুর্গম চরের আশীর্বাদ আম বাড়ি ফ্রেন্ডশিপ বিদ্যালয় ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও উদ্বোধনী রেলি অনুষ্ঠিত হয়েছে। মনোরম পরিবেশে সময় কাটানোর অতুলনীয় টুপামারী (জিয়া) পুকুরপাড়। কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৪৫ বছরের সরকারি রেকর্ডকৃত রাস্তা ক্ষমতার জোরে বন্ধ, সাধারন জনগণের ভোগান্তি। হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০ পেইজ, হতাশ ভক্তরা।

ডিসি’র নির্দেশনায় ১২ ঘন্টার মধ্যে কুড়িগ্রাম পৌরসভায় কুরবানির বর্জ্য অপসারণ

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রাম প্রতিনিধি :০৮-০৬-২৫

কুড়িগ্রাম পৌরসভায় ঈদুল আজহার কুরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করা হয়েছে। জেলা প্রশাসক নুসরাত সুলতানার সুস্পষ্ট নির্দেশনা ও তত্ত্বাবধানে পৌরসভা কর্তৃপক্ষ দ্রুত বর্জ্য অপসারণে সক্ষম হয়।

সাবেক মেয়র আবু বক্কর সিদ্দিক বলেন, “বিগত সময়ের তুলনায় এবার বর্জ্য দ্রুত অপসারণে পৌরবাসী স্বস্তি পেয়েছে। জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই।”

সাংবাদিক ও পৌরবাসী সাইয়েদ বাবু বলেন, “পূর্বে মেয়রের অদক্ষতায় বর্জ্য কয়েকদিন দিন ধরে পড়ে থাকত। এবার ডিসি নুসরাত সুলতানার নির্দেশনায় ১২ ঘণ্টার মধ্যে অপসারণ হয়েছে।”

উল্লেখ্য, পূর্বে কুড়িগ্রাম পৌরসভায় কুরবানির বর্জ্য অপসারণে বিলম্ব হতো, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি ছিল। এবার জেলা প্রশাসনের কার্যকর পদক্ষেপে পরিস্থিতির উন্নতি হয়েছে।

এই উদ্যোগে জেলা প্রশাসক, পৌরসভা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মীদের ধন্যবাদ জানিয়েছে পৌরসভার বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা