May 13, 2026, 6:56 pm
শিরোনামঃ
কবিতা : সাংবাদিক হব ,এই আমার পণ। প্রেস বিজ্ঞপ্তি, কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগারে নতুন প্রকাশনা জমা গ্রহণ ও আইএসবিএন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ টিম কুড়িগ্রামে অবস্থান করেন। কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন । কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত, জাগছে নতুন আশা। ব্রহ্মপুত্রের দুর্গম চরের আশীর্বাদ আম বাড়ি ফ্রেন্ডশিপ বিদ্যালয় ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও উদ্বোধনী রেলি অনুষ্ঠিত হয়েছে। মনোরম পরিবেশে সময় কাটানোর অতুলনীয় টুপামারী (জিয়া) পুকুরপাড়। কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৪৫ বছরের সরকারি রেকর্ডকৃত রাস্তা ক্ষমতার জোরে বন্ধ, সাধারন জনগণের ভোগান্তি। হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০ পেইজ, হতাশ ভক্তরা।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুড়িগ্রামে জমে উঠেছে যাত্রাপুর গরুর হাট।

মোঃ আলমগীর হোসেন

নিজস্ব প্রতিবেদক: ৩১ -৫-২৫

কুড়িগ্রামে আসন্ন পবিত্র ঈদুল আযহা’কে কেন্দ্র করে জেলা উপজেলাগুলোতে বসেছে স্থায়ী ও অস্থায়ী গবাদি পশুর হাট।গরু -ছাগল বেচাকেনার ধুম পড়েছে হাটগুলোতে।গত কয়েক বছর ভারতীয় গরুর অনুপ্রবেশে খামারীরা গরুর ন্যায্য মুল্য থেকে বঞ্চিত হলেও এবারে অনেকটা আশার আলো ফিরে পেয়েছে গরুর খামারীরা।দিন যতই বাড়ছে গরুর দাম ও চাহিদা বেড়ে চলছে।ফলে গরু বিক্রেতারা ভালো লাভবান হবে বলে জানিয়েছেন যাত্রাপুর হাট ইজারাদার প্রতিনিধি ও ক্রেতা-বিক্রেতাগণ।
সরেজমিনে দেখা যায়, উত্তর বঙ্গের নামকরা গরুর হাট যাত্রাপুর।সপ্তাহে দুদিন বসে এ গরুর হাট।নদী বৌধত ও চরাঞ্চলের পাশে এ হাট হওয়ায় দেশি গরুর সমাগম বেশি এ হাটে।এছাড়া খামারিদের পালন করা ফ্রিজিয়ান,অস্ট্রলিয়ান গরুও বিক্রি হয় এ হাটে।ওজন ও বয়স ভেদে গরু আমদানি রপ্তানিও বেশ ভালো।
কথা হয় গরু বিক্রেতা মোঃ আসলাম হোসেন তালুকদারের সাথে তিনি জানান,যাত্রাপুর হাট গরু ক্রয় বিক্রয়ের জন্য প্রসিদ্ধ হাট।আমি প্রায় ৪ মন ওজনের দেশি গরু হাটে এনেছি।দাম চাচ্ছি ৬৫ হাজার টাকা। ক্রেতারা এখন পর্যন্ত ৬০ ষাট হাজার দাম বলেছে।আর দু এক হাজার বেশি পেলে গরুটি বিক্রি করবো।হাটে ক্রেতার সমাগম ভালো আশা করছি লাভজনক দামে গরুটি বিক্রি করতে পারবো।
গরুর পাইকার মোঃ ইমরান সর্দার বলেন,আমি এ পর্যন্ত ৮ টি গরু কিনেছি। এগুলো বয়স রঙ ভেদে ৬৫ হাজার থেকে দেড় লাখ টাকা। আশা করছি লোকসান হবে না।

স্থানীয় ইউপি সদস্য মোঃ রহিম উদ্দিন হায়দার রিপন বলেন,হাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী সব সময় তদারকি করছে।

যাত্রাপুর হাট ইজারাদার প্রতিনিধি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বলেন,যাত্রাপুর হাটে সরকারি বিধি অনুযায়ী বৈধ কাগজপত্র নিয়ে রশিদের মাধ্যমে খাজনা( হাসিল) আদায় হচ্ছে। প্রতি ৫শত টাকা,ছাগল প্রতি ২৫০ টাকা নেয়া হচ্ছে। হাটে যাতে কোন প্রকার অনিয়ম দূর্নীতি না হয় সে বিষয়ে খুবই গুরুত্বের সাথে কাজ করছি।নিয়মবহির্ভূত কোন কাজ পরিচালিত হচ্ছে না বলে জানান তিনি।

কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন,পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে জেলার বিভিন্ন উপজেলা স্থায়ী ও অস্থায়ী ভাবে গরুর হাট বসেছে।অপ্রীতিকর ঘটনা জাল নোট সনাক্ত,চুরি কিংবা অতিরিক্ত হাসিল আদায়ের কোন ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা