May 13, 2026, 6:59 pm
শিরোনামঃ
কবিতা : সাংবাদিক হব ,এই আমার পণ। প্রেস বিজ্ঞপ্তি, কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগারে নতুন প্রকাশনা জমা গ্রহণ ও আইএসবিএন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ টিম কুড়িগ্রামে অবস্থান করেন। কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন । কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত, জাগছে নতুন আশা। ব্রহ্মপুত্রের দুর্গম চরের আশীর্বাদ আম বাড়ি ফ্রেন্ডশিপ বিদ্যালয় ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও উদ্বোধনী রেলি অনুষ্ঠিত হয়েছে। মনোরম পরিবেশে সময় কাটানোর অতুলনীয় টুপামারী (জিয়া) পুকুরপাড়। কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৪৫ বছরের সরকারি রেকর্ডকৃত রাস্তা ক্ষমতার জোরে বন্ধ, সাধারন জনগণের ভোগান্তি। হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০ পেইজ, হতাশ ভক্তরা।

কুড়িগ্রামে নানা আয়োজনে ভুমি মেলা ২০২৫ অনুষ্ঠিত।

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রাম প্রতিনিধি- ২৫.০৫.২৫

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও ভূমি মেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে ।

রোববার (২৫ মে) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

পরে জেলা প্রমকসকের হলরুমে এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

ভূমি মেলা ২০২৫ উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

এসময় বক্তব্য দেন পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব,জেলা জামায়াতে সেক্রেটারী মাও. নিজাম উদ্দীন,প্রমূখ।

আলোচনা সভা শেষে সদর ভূমি অফিস চত্বরে ফিতা কেটে ভূমি আড্ডা ও সুবিধা ভোগীদের জন্য গণশুনানী কাচারি ঘর উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন,ভুমি সেবা পেতে আপনারা ১৬১২২ নাম্বারে কল দিয়ে সবকিছু জেনে অনলাইনে নিজেই আবেদন করতে পারবেন।অফিসে কেউ কোন প্রকার টাকা চাইলে সরাসরি আমাকে জানাবেন। এবং যে টাকা দিবেন তার রিসিট গ্রহণ করবেন।এছাড়া অফিসে এসে কোন দালাল না ধরে নিজে সরাসরি কর্মকর্তা বা কর্মচারীদের সাথে কথা বলবেন।আপনারা যদি দালাল না ধরেন তাহলে এমনিতেই দালালরা অফিস আসা বন্ধ হয়ে যাবে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রাশসক( রাজস্ব),উপপরিচালক, স্থানীয় সরকার মো.আসাদুজ্জামান, সদর উপজেলা সাঈদা পারভীন,উপকারভোগী জমির মালিকরা।
এই ভূমি সেবা মেলাটি চলবে ২৫মে থেকে ২৭ মে পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা