May 13, 2026, 6:51 pm
শিরোনামঃ
কবিতা : সাংবাদিক হব ,এই আমার পণ। প্রেস বিজ্ঞপ্তি, কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগারে নতুন প্রকাশনা জমা গ্রহণ ও আইএসবিএন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ টিম কুড়িগ্রামে অবস্থান করেন। কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন । কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত, জাগছে নতুন আশা। ব্রহ্মপুত্রের দুর্গম চরের আশীর্বাদ আম বাড়ি ফ্রেন্ডশিপ বিদ্যালয় ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও উদ্বোধনী রেলি অনুষ্ঠিত হয়েছে। মনোরম পরিবেশে সময় কাটানোর অতুলনীয় টুপামারী (জিয়া) পুকুরপাড়। কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৪৫ বছরের সরকারি রেকর্ডকৃত রাস্তা ক্ষমতার জোরে বন্ধ, সাধারন জনগণের ভোগান্তি। হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০ পেইজ, হতাশ ভক্তরা।

কুড়িগ্রামে প্রান্তিক শ্রমজীবিদের জীবন মান উন্নয়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ২১মে ২৫

কুড়িগ্রাম প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পেরর(২য় ফেজ) অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।জেলার বিভিন্ন দপ্তরের পেশা ও শ্রমজীবি মানুষজন এ সেমিনারে অংশ নেন।

বুধবার ২১ মে দুপুরে কুড়িগ্রাম সদরের পৌর শহর সমাজসেবা কার্যালয়ের এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মুহাঃ হুমায়ূন কবির, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ ন ম গোলাম মোহাইমেন,সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কামরুল হাসান, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, ফজলুল করিম ফারাজী, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মনিরুজ্জামান,মোঃ শফিকুল ইসলাম ও মোঃ আবু সুফিয়ান সহ অনান্যরা।

উক্ত সেমিনারে বক্তব্যে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মুহাঃ হুমায়ূন কবির বলেন,সারাদেশের ১৫০ টি উপজেলায় এক যোগে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে। কুড়িগ্রাম সদর ও রাজারহাট এ দুটি উপজেলায় ১০ ট্রেডে প্রশিক্ষন দেওয়া হবে বলে জানান তিনি।

লোকজ যন্ত্র কারিগর সুমন চন্দ্র বলেন,আমরা লোকজন যন্ত্র তৈরি ও সংস্কারে অর্থের অভাবে আধুনিকায়নের ব্যবস্থা করতে পারছি না বলে ক্ষতিগ্রস্ত হচ্ছি।আশাকরি সমাজ সেবা পাশে থাকলে পেশাটিকে ধরে রাখাসহ আমাদের জীবন মান উন্নয়নে ব্যাপক সহযোগিতা পাবো বলে জানান তিনি।

সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন,জেলার সাড়ে চারশো চরাঞ্চলের মানুষের জিবন মান উন্নয়নে বতর্মান জেলা প্রশাসক নুুসরাত সুলতানা যে ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তা প্রসংশনীয়। চরের যুব নারীদের নকশীকাঁথা ও শতরঞ্জিতে অন্তর্ভুক্ত করতে পারলে আত্মকর্মসংস্থানের পাশাপাশি প্রান্তিক নারীদের জীবনমান উন্নয়নে ব্যাপক উপকৃত হবে বলে জানান তিনি।
সেমিনারে সমাজসেবা অধিদপ্তরে আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে বেকার ও শ্রমজীবি নারী পুরুষের জন্য ১০ টি সফট স্কীল ট্রেডে প্রশিক্ষনের ব্যবস্থা, আর্থিক সহযোগিতা প্রদান ও প্রকল্প বাস্তবায়নে জনমত ও পদক্ষেপ গ্রহন করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা