May 13, 2026, 6:56 pm
শিরোনামঃ
কবিতা : সাংবাদিক হব ,এই আমার পণ। প্রেস বিজ্ঞপ্তি, কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগারে নতুন প্রকাশনা জমা গ্রহণ ও আইএসবিএন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ টিম কুড়িগ্রামে অবস্থান করেন। কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন । কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত, জাগছে নতুন আশা। ব্রহ্মপুত্রের দুর্গম চরের আশীর্বাদ আম বাড়ি ফ্রেন্ডশিপ বিদ্যালয় ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও উদ্বোধনী রেলি অনুষ্ঠিত হয়েছে। মনোরম পরিবেশে সময় কাটানোর অতুলনীয় টুপামারী (জিয়া) পুকুরপাড়। কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৪৫ বছরের সরকারি রেকর্ডকৃত রাস্তা ক্ষমতার জোরে বন্ধ, সাধারন জনগণের ভোগান্তি। হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০ পেইজ, হতাশ ভক্তরা।

কুড়িগ্রাম জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত।

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ১৮ মে ২৫

কুড়িগ্রাম জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবারর (১৮ মে) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ এবং বজ্রপাত প্রতিরোধে করণীয় নির্ধারণে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়। এছাড়া উপজেলা পর্যায়ে সরকারের টেকসই উন্নয়নের জন্য প্রতিটি অসম্পন্ন প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নে কঠোর নির্দেশনা প্রদান করেন, এবং জেলার সকল সরকারি বে-সরকারী প্রতিষ্ঠান সহ সকলকে সহযোগিতা করার আহবান জানান জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

সভায় অন্যান্যের বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, কুড়িগ্রাম সিভিল সার্জন স্বপন কুমার, বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, সিনিয়র সাংবাদিক সাঈয়েদ আহমেদ বাবু, সাংবাদিক রাশিদুল ইসলাম রাশেদ প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে এতে আরো উপস্থিত ছিলেন-এটিএন নিউজের কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন, দৈনিক কালবেলার রাজিবপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মুজাহিদ, নাগরিক টিভির কুড়িগ্রাম প্রতিনিধি ফজলুল করিম ফারাজী, দৈনিক আজকের দর্পণ কুড়িগ্রাম প্রতিনিধি মাসুদ রানা।
সভায় দৈনিক কালবেলা এবং এশিয়ান এজ’র বিভাগীয় প্রধান সাংবাদিক সাঈয়েদ আহমেদ বাবু বজ্রপাত নিরসনে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা এবং ব্যাপক সংখ্যক তালগাছের চারা রোপণ ও সংরক্ষণের আহবান জানান।
জেলা সমন্বয় কমিটির মিটিং শেষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দুঃস্থ অসহায় মানুষের মাঝে চেক বিতরণ করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।এসময় তিনি জেলার বৃত্তবানদেরও দুস্থ মানুষের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা