May 13, 2026, 6:53 pm
শিরোনামঃ
কবিতা : সাংবাদিক হব ,এই আমার পণ। প্রেস বিজ্ঞপ্তি, কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগারে নতুন প্রকাশনা জমা গ্রহণ ও আইএসবিএন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ টিম কুড়িগ্রামে অবস্থান করেন। কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন । কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত, জাগছে নতুন আশা। ব্রহ্মপুত্রের দুর্গম চরের আশীর্বাদ আম বাড়ি ফ্রেন্ডশিপ বিদ্যালয় ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও উদ্বোধনী রেলি অনুষ্ঠিত হয়েছে। মনোরম পরিবেশে সময় কাটানোর অতুলনীয় টুপামারী (জিয়া) পুকুরপাড়। কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৪৫ বছরের সরকারি রেকর্ডকৃত রাস্তা ক্ষমতার জোরে বন্ধ, সাধারন জনগণের ভোগান্তি। হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০ পেইজ, হতাশ ভক্তরা।

জমিজমার সূত্র ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ মেয়েকে হত্যা করলো ঘাতক পিতা।

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ কন্যাকে হত্যার ঘটনায় পিতা-মাতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

নিজস্ব প্রতিবেদক।      ১২ মে ২৫ ইং

পুলিশ জানায়, কুড়িগ্রাম সদর এলাকার হলোখানা ইউনিয়নের কাজীপাড়া এলাকার মোঃ জাহিদুল ইসলাম এর কন্যা জান্নাতি খাতুন (১৫) কে গত ১০ মে গভীর রাতে অজ্ঞাত ব্যক্তি হত্যা করে বাড়ির আনুমানিক ১০০ গজ সামনে ভূট্টা ক্ষেতের পাশে ফেলে রাখে। জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে এবং লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।

জানা যায়, নিহতের চাচা মোঃ খলিল হক(৫৫) বাদি হয়ে কুড়িগ্রাম থানায় একটি এজাহার দাখিল করেন। এজাহার প্রাপ্তির পর কুড়িগ্রাম থানার একটি চৌকস টিম হত্যাকান্ডের বিষয়ে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে ভিকটিমের পিতা মোঃ জাহিদুল ইসলামের সাথে তার প্রতিবেশি মজিবর গংদের ৩২ বিঘা জমি নিয়ে বিরোধ রয়েছে এবং জাহিদুল ইসলাম তার প্রতিপক্ষ মজিবর গংদের ফাঁসানোর উদ্দেশ্যে পূর্বপরিকল্পনা মোতাবেক ঘটনার দিন ১০ মে রাত ৩টা থেকে ৬ ঘটিকার মধ্য যে কোন সময় তার স্ত্রী ও ভাইয়ের স্ত্রীর সহযোগিতায় হলোখানা কাগজীপাড়া উচ্চ বিদ্যালয় ৯ম শ্রেনীর ছাত্রী নিজ কন্যা জান্নাতি খাতুন (১৫)কে রড ও দা দিয়া শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে ভুট্টা খেতে ফেলে রাখে এবং খরের পালায় আগুন লাগিয়ে দেয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্তকারী অফিসার কুড়িগ্রাম থানার ওসি মোঃ হাবিবুল্লাহ ও ডিবি পুলিশের একটি টিম তাৎক্ষণিকভাবে অনুসন্ধান শুরু করে মাত্র ৪ ঘন্টার মধ্যে ঘটনার মূলরহস্য উদঘাটন সহ মূল ঘাতক ভিকটিমের পিতা জাহিদুল ইসলাম (৪৫), ভিকটিমের মা মোছাঃ মোর্শেদা বেগম (৩৮), ও ভিকটিমের চাচী শাহিনুর বেগম (৪৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ভিকটিমের পিতা জাহিদুলকে সাথে নিয়ে তার দেখানো বাড়ির পার্শ্বের বাঁশ ঝারে মাটির নিচে পোতা অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ২০ মিঃলিঃ লোহার রড (লম্বা ৩৩ ইন্চি), একটি দা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত ৩ জন আসামী আজ সোমবার বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এ মামলার তদন্ত অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা