May 13, 2026, 6:51 pm
শিরোনামঃ
কবিতা : সাংবাদিক হব ,এই আমার পণ। প্রেস বিজ্ঞপ্তি, কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগারে নতুন প্রকাশনা জমা গ্রহণ ও আইএসবিএন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ টিম কুড়িগ্রামে অবস্থান করেন। কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন । কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত, জাগছে নতুন আশা। ব্রহ্মপুত্রের দুর্গম চরের আশীর্বাদ আম বাড়ি ফ্রেন্ডশিপ বিদ্যালয় ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও উদ্বোধনী রেলি অনুষ্ঠিত হয়েছে। মনোরম পরিবেশে সময় কাটানোর অতুলনীয় টুপামারী (জিয়া) পুকুরপাড়। কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৪৫ বছরের সরকারি রেকর্ডকৃত রাস্তা ক্ষমতার জোরে বন্ধ, সাধারন জনগণের ভোগান্তি। হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০ পেইজ, হতাশ ভক্তরা।

কুড়িগ্রামে ল্যাটিন নির্মাণে নয় ছয় দেখার যেন কেউ নেই।

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রামে ল্যাটিন নির্মাণে নয় ছয় দেখার যেন কেউ নেই।

 

কুড়িগ্রাম প্রতিনিধি।

কুড়িগ্রামে বিশ্বব্যাংকের অর্থায়নে ল্যাটিন নির্মাণে যত অনিয়ম ও নয় ছয়। যেন দেখার কেউ নেই।।জানা গেছে জেলার অন্যান্য ইউনিয়নের মত কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নে প্রায় ২৩০ অসচ্ছল পরিবারের মাঝে বিশ্বব্যাংকের অর্থায়নে ল্যাটিন বরাদ্দ আসে। এই কাজের তত্ত্বাবধানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োজিত রয়েছেন। সূত্রমতে জানা যায়, প্রতিটি ল্যাটিন নির্মাণের জন্য ৩৫ হাজার টাকা বরাদ্দ থাকলেও নয় ছয় ভাবে নির্মাণের কাজ চলছে। ভুক্তভোগী অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে,জি এই তার দিয়ে তৈরি ১০ টি রিং,অচল বালু ৫ বস্তা, নিম্নমানের খোয়া ৪ বস্তা, সিমেন্ট ১ বস্তা, জি এই তার দিয়ে তৈরি ৪ টি সিড়ি, কম দামি রঙ্গিন ৮ পিস টিন,জি এই তার দিয়ে তৈরি পেন, সেফটি ট্যাংকি, দিয়ে প্রতিটি ল্যাটিন সুবিধাভোগীদের বাড়িতে নির্মাণ করা হচ্ছে। ইটের কোন বালাই নেই। সচেতন মহল মনে করছেন ১০/১২ হাজারের মধ্যে এই ল্যাটিন গুলো নির্মাণ করা হচ্ছে। ভোগডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান বলেন, প্রতিটি লেট্রিন নির্মাণের জন্য ৩৫ হাজার টাকা বরাদ্দ থাকলেও মাত্র ১০/১২ হাজারের মধ্যে এগুলো নির্মাণ করা হচ্ছে। এ অবস্থায় আমরা চেয়ারম্যান মেম্বাররা সুবিধা ভোগিসহ সচেতন মহলের নানা প্রশ্নের সম্মুখীনে পড়েছি। চেয়ারম্যান আরো বলেন, শুধু এই ইউনিয়নে নয় অন্যান্য ইউনিয়নেও একই অবস্থা চলছে বলে জানতে পেয়েছি। বর্তমান সরকার দেশের দুর্নীতি বন্ধ কল্পে নানা পদক্ষেপ গ্রহণ করলেও এখানে সংশ্লিষ্ট ঠিকাদার কিভাবে দুর্নীতি করে কাজ করছেন আর তার খুঁটির জোর কোথায় তা খতিয়ে দেখলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসতে পারে বলে সচেতন মহল মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা