May 13, 2026, 6:55 pm
শিরোনামঃ
কবিতা : সাংবাদিক হব ,এই আমার পণ। প্রেস বিজ্ঞপ্তি, কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগারে নতুন প্রকাশনা জমা গ্রহণ ও আইএসবিএন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ টিম কুড়িগ্রামে অবস্থান করেন। কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন । কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত, জাগছে নতুন আশা। ব্রহ্মপুত্রের দুর্গম চরের আশীর্বাদ আম বাড়ি ফ্রেন্ডশিপ বিদ্যালয় ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও উদ্বোধনী রেলি অনুষ্ঠিত হয়েছে। মনোরম পরিবেশে সময় কাটানোর অতুলনীয় টুপামারী (জিয়া) পুকুরপাড়। কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৪৫ বছরের সরকারি রেকর্ডকৃত রাস্তা ক্ষমতার জোরে বন্ধ, সাধারন জনগণের ভোগান্তি। হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০ পেইজ, হতাশ ভক্তরা।

দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ (৩০-০৪-২০২৫ খ্রি.) ৩টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

মোঃ আলমগীর হোসেন

দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ (৩০-০৪-২০২৫ খ্রি.) ৩টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযান ০১:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক গাবতলী গরুর হাট ইজারা প্রদানে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রীয় রাজস্বের ক্ষতিসাধনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা থেকে একটি এনফোর্সমেন্ট টিম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অভিযান চালায়। অভিযানে সিটি কর্পোরেশনের প্রশাসক ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যদের বক্তব্য গ্রহণ করা হয় এবং দরপত্র সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয়।
টিম জানতে পারে, ২০২৫ সালের হাট ইজারায় সর্বোচ্চ দর ছিল প্রায় ২২ কোটি টাকা, যা সরকার নির্ধারিত দরের (১৪.৬১ কোটি) চেয়ে অনেক বেশি। মূল্যায়ন কমিটি সর্বোচ্চ দরদাতাকে ইজারা দেওয়ার সুপারিশ করলেও তা বাতিল করে খাস আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়, যার যুক্তি হিসেবে সিপিটিইউ ওয়েবসাইটে বিজ্ঞপ্তি না দেওয়ার কারণ দেখানো হয়। তবে হাট ইজারা সরকারি ক্রয় নীতিমালার আওতায় পড়ে না এবং এ ক্ষেত্রে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেওয়ার বাধ্যবাধকতাও নেই মর্মে অভিযানকালে টিম বিশেষজ্ঞ মতামত পায়।
প্রাথমিক পর্যালোচনায় অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে গাবতলী গরুর হাট ইজারা না দিয়ে বড় অঙ্কের সরকারি আয় হাতছাড়া হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়। এনফোর্সমেন্ট টিম কর্তৃক প্রাথমিক সত্যতা প্রাপ্তির প্রেক্ষিতে এ অভিযোগের বিষয়ে পরবর্তী করণীয় প্রসঙ্গে সিদ্ধান্ত চেয়ে কমিশনে প্রতিবেদন দাখিল করবে অভিযান পরিচালনাকারী টিম।

👉অভিযান ০২:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের কলেজ শাখায় শিক্ষক-কর্মচারীদের এমপিওভূক্তি, অনাপত্তিপত্র, ছুটি অনুমোদন ও অন্যান্য ফাইল আটকিয়ে ঘুস দাবি ও হয়রানি করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী কতৃক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, রাজশাহী অঞ্চল, রাজশাহীতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম রেকর্ডপত্র পর্যালোচনা করে কলেজ শাখার উপপরিচালকের বিরুদ্ধে অনলাইনে আবেদনকৃত নতুন এমপিওভুক্তির ৯২টি ফাইল আটকিয়ে রাখার প্রাথমিক সত্যতা পায়। অতঃপর টিম অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে কিছু রেকর্ডপত্র সংগ্রহ করে। পূর্ণাঙ্গ রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

👉অভিযান ০৩:
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিরামপুর, দিনাজপুর –এ চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, দিনাজপুর হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিরামপুর হতে অভিযোগে বর্ণিত বিষয় সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে এবং রোগী ও সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করে। সরেজমিনে পরিদর্শনকালে এক্সরে বিভাগ, প্যাথলজিকাল বিভাগ, জরুরী বিভাগে দালালদের দৌরাত্ম্য আছে মর্মে প্রতীয়মান হয়। হাসপাতালের মেডিসিন স্টোর রেজিস্ট্রার হালনাগাদ না থাকা, মেন্যু অনুযায়ী খাবারের পরিমাণ কম থাকায় সংশ্লিষ্ট কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দুদক টিমের পক্ষ হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। এছাড়াও হাসপাতালে রোগীদের সেবাদান প্রক্রিয়ার সহজীকরণ, স্বাস্থ্য কমপ্লেক্সকে হয়রানি ও দালালমুক্ত করতে পরামর্শ প্রদান করা হয়। উপস্থিত সেবাগ্রহীতাগণ দুদক টিমের এ অভিযানকে স্বাগত জানান।

#এনফোর্সমেন্ট_টিম_অভিযান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা