May 13, 2026, 6:55 pm
শিরোনামঃ
কবিতা : সাংবাদিক হব ,এই আমার পণ। প্রেস বিজ্ঞপ্তি, কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগারে নতুন প্রকাশনা জমা গ্রহণ ও আইএসবিএন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ টিম কুড়িগ্রামে অবস্থান করেন। কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন । কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত, জাগছে নতুন আশা। ব্রহ্মপুত্রের দুর্গম চরের আশীর্বাদ আম বাড়ি ফ্রেন্ডশিপ বিদ্যালয় ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও উদ্বোধনী রেলি অনুষ্ঠিত হয়েছে। মনোরম পরিবেশে সময় কাটানোর অতুলনীয় টুপামারী (জিয়া) পুকুরপাড়। কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৪৫ বছরের সরকারি রেকর্ডকৃত রাস্তা ক্ষমতার জোরে বন্ধ, সাধারন জনগণের ভোগান্তি। হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০ পেইজ, হতাশ ভক্তরা।

গাজায় নৃশংস গণহত্যার ধিক্কার জানিয়ে কুড়িগ্রামে দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত।

মোঃ আলমগীর হোসেন

গাজায় নৃশংস গণহত্যার ধিক্কার জানিয়ে কুড়িগ্রামে দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত।

 

কুড়িগ্রাম প্রতিনিধি

আজ ০৭-০৪-২৫ ইং তারিখ গাজায় উপর্যুপরি বিমান হামলা চালিয়ে নৃশংস গণহত্যার তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামি আন্দোলন সহ বিভিন্ন সমমনা রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও ধর্মপ্রাণ মুসলমানেরা বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন রোববার।

এরই অংশ হিসেবে ৭ এপ্রিল সোমবার কুড়িগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে বিপুলসংখ্যক নেতাকর্মীদের অংশ গ্রহণে জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আবদুল মতিন ফারুকী এবং জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ নিজাম উদ্দিনের নেতৃত্বে জেলা জামায়াতের অফিস থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুড়িগ্রাম আদর্শ পৌর বাজার সংলগ্ন উপজেলা মডেল মসজিদের প্রধান গেটে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ নিজাম উদ্দিন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, এড্ ইয়াছিন আলী সরকার প্রমূখ।

এদিকে বিকেলে গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা কমিটির উদ্যোগে জেলা শহরের হরিকেশ মোড়ে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর ঘুরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সভাপতি মো. শাহজাহান মিয়া, ডা. আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমানসহ অনেকে। এখানে বক্তারা বলেন গাজায় যে গণহত্যা চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। একইসাথে ইসরাইলকে বিচারের আওতায় আনতে হবে। সেইসাথে গণহত্যায় সমর্থনকারী সকল রাষ্ট্র ও রাষ্ট্র প্রধানকে বিচারক আওতায় আনতে হবে। এসময় ইসরায়েলের সকল পণ্য বর্জনেরও ডাক দেয়া হয়। বিকেলে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহর ঘুরে উপজেলা মডেল মসজিদের সামনে সমাবেশ করে।

এর আগে সকালে গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ধর্মপ্রাণ মুসলমানের ব্যানারে কুড়িগ্রাম শাপলা চত্বরে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত সমাবেশ চলে। সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক, রাজনৈতিক দলসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ অংশ নেয়। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা