May 13, 2026, 6:59 pm
শিরোনামঃ
কবিতা : সাংবাদিক হব ,এই আমার পণ। প্রেস বিজ্ঞপ্তি, কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগারে নতুন প্রকাশনা জমা গ্রহণ ও আইএসবিএন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ টিম কুড়িগ্রামে অবস্থান করেন। কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন । কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত, জাগছে নতুন আশা। ব্রহ্মপুত্রের দুর্গম চরের আশীর্বাদ আম বাড়ি ফ্রেন্ডশিপ বিদ্যালয় ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও উদ্বোধনী রেলি অনুষ্ঠিত হয়েছে। মনোরম পরিবেশে সময় কাটানোর অতুলনীয় টুপামারী (জিয়া) পুকুরপাড়। কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৪৫ বছরের সরকারি রেকর্ডকৃত রাস্তা ক্ষমতার জোরে বন্ধ, সাধারন জনগণের ভোগান্তি। হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০ পেইজ, হতাশ ভক্তরা।

দেশ এখন বৈষম্যের বেড়াজাল কাটিয়ে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, বললেন উপদেষ্টা ফারুক ই আজম।

মোঃ আলমগীর হোসেন

  • বৈষম্যের বেড়াজাল কাটিয়ে দেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
  • উপদেষ্টা ফারুক ই আজম।

বৈষম্যের বেড়াজাল থেকে দেশ মুক্ত হয়ে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম।

তিনি বলেন, “এখন আর কোথাও বৈষম্য ও বঞ্চনা থাকবে না। নতুন সময়কে যথাযথ কাজে লাগিয়ে দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে হবে।”

১২ মার্চ (মঙ্গলবার) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপদেষ্টা ফারুক ই আজম বলেন, “এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের মাধ্যমে নতুন সরকারকে দায়িত্ব দেবে। সেই সরকারকেও মুক্তিযুদ্ধের চেতনা ও নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা ধারণ করে দেশ পরিচালনা করতে হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রেজওয়ানুর রহমান, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমান, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল মতিন, কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান প্রমুখ।

মতবিনিময় সভাটি উপস্থাপনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম এবং কুড়িগ্রাম জেলার সার্বিক চিত্র নিয়ে ডকুমেন্টারি তথ্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়।

সভা শেষে উপদেষ্টা ফারুক ই আজম কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের সোবনদহ ব্রিজ উদ্বোধন করেন। পরে ঘোগাদহ ইউনিয়ন পরিষদ মাঠে ঈদ উপলক্ষে ভিজিএফ-এর চাল বিতরণ ও টিআর প্রকল্প পরিদর্শন করেন। সবশেষে নাগেশ্বরী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চরাঞ্চলের নারীদের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা