May 13, 2026, 6:55 pm
শিরোনামঃ
কবিতা : সাংবাদিক হব ,এই আমার পণ। প্রেস বিজ্ঞপ্তি, কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগারে নতুন প্রকাশনা জমা গ্রহণ ও আইএসবিএন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ টিম কুড়িগ্রামে অবস্থান করেন। কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন । কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত, জাগছে নতুন আশা। ব্রহ্মপুত্রের দুর্গম চরের আশীর্বাদ আম বাড়ি ফ্রেন্ডশিপ বিদ্যালয় ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও উদ্বোধনী রেলি অনুষ্ঠিত হয়েছে। মনোরম পরিবেশে সময় কাটানোর অতুলনীয় টুপামারী (জিয়া) পুকুরপাড়। কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৪৫ বছরের সরকারি রেকর্ডকৃত রাস্তা ক্ষমতার জোরে বন্ধ, সাধারন জনগণের ভোগান্তি। হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০ পেইজ, হতাশ ভক্তরা।

কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় ডেভিল হান্ট অভিযানে ১৬ জন গ্রেফতার

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রামে ডেভিড হান্ট অভিযানে গত ২৪ ঘন্টায় ১৬ জন গ্রেফতার ।

নিজস্ব প্রতিবেদক।

 সারাদেশ অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেফতার পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশের সকল থানা এলাকায় আইনি কার্যক্রম ও বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ১৬ জন গ্রেফতার করেছে পুলিশ।

আজ ১৫ ফেব্রুয়ারি কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি জনাব মোঃ বজলার রহমান বলেন,  গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম জেলা পুলিশের সকল থানা এলাকায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী চর রাজিবপুর উপজেলার ২ নং কোদালকাটি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আছমত আলী (৪৫), রৌমারী সরকারি কলেজের সাবেক ভিপি এবং পতিত সরকারের সাবেক প্রতিমন্ত্রী জাকিরের দোসর ও চাকুরী দেওয়ার নাম করে অর্থ আত্মসাৎকারী প্রতারক মোঃ সাইদুর রহমান (৪৯), রাজারহাট ২ নং ছিনাই ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম বসুনিয়া তোতা (৫০), কুড়িগ্রাম সদর ঘোগাদহ ইউনিয়ন ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আন্দুল জব্বার খন্দকার (৭০), উলিপুর শাখা আওয়ামী ওলামালীগ এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল (৫২), ফুলবাড়ীর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ সভাপতি মোঃ বদরুল ইমাম মিলটন (৩১), ফুলবাড়ী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড শাখা আওয়ামীলীগের সদস্য মোঃ মনসুর আলী (৫৪), ভূরুঙ্গামারী ১০ নং বঙ্গসোনাহাট ইউনিয়ন ৯ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মোঃ জাহেদুল ইসলাম বতু (৪৫), ভূরুঙ্গামারী ১ নং পাথরডুবি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান আলী (৫৫), নাগেশ্বরী বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন লিমন (২৭), নাগেশ্বরী রায়গঞ্জ ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ জুলহাস মিয়া (৬২), কচাকাটা কেদার ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ সভাপতি মোঃ জাহিদুল ইসলাম (৩০), ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামিলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম (৩৮), উলিপুর পান্ডুল ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী সুনিল কুমার শর্মা (৪৫), ঢুষমারা অষ্টমীরচর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন আলম (৩৫) ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন (৪০) সহ মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এই অভিযান সরকার কর্তৃক আদিষ্ট হয়ে পুলিশ বিভাগের নেতৃত্বে চলছে। পাশাপাশি অন্যান্য বিভাগ ও বাহিনী সহায়তা করছে বলে পুলিশের মিডিয়া সূত্র জানায়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা