কুড়িগ্রামে দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ।
কুড়িগ্রাম প্রতিনিধি।
কুড়িগ্রাম জেলা শহরে আল মাস কমিউনিটি সেন্টারে ১২ নভেম্বর মঙ্গলবার সকালে দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্পের কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
পায়রাবন্দ জনকল্যাণ উন্নয়ন সংস্থার সার্বিক সহযোগিতায় কুড়িগ্রাম জেলা শহরে আল মাস কমিউনিটি সেন্টারে ১২ নভেম্বর মঙ্গলবার সকালে দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্পের কর্মী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্পের পরিচালক রঞ্জু সরকার এবং অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ,দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্পের কুড়িগ্রাম জেলার ডিপুটি প্রজেক্ট কো অর্ডিনেটর রাশেদুল ইসলাম, কুড়িগ্রাম জেলার এডমিন অফিসার রিয়াদ হোসেন, উলিপুর থানার কো অর্ডিনেটর এ কে এম নাজমুল হুদা নয়ন , জেলা অফিসের অডিট অফিসার মোহাম্মদ জুয়েল রানা ,নিউরন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদুল ইসলাম ,কুড়িগ্রাম সদরের অডিট অফিসার বর্ণালী আক্তার ,রংপুর জেলার অডিট অফিসার সাদিয়া আলম প্রমুখ ।দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানার মাঠ কর্মীবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণ করে।