May 13, 2026, 6:52 pm
শিরোনামঃ
কবিতা : সাংবাদিক হব ,এই আমার পণ। প্রেস বিজ্ঞপ্তি, কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগারে নতুন প্রকাশনা জমা গ্রহণ ও আইএসবিএন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ টিম কুড়িগ্রামে অবস্থান করেন। কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন । কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত, জাগছে নতুন আশা। ব্রহ্মপুত্রের দুর্গম চরের আশীর্বাদ আম বাড়ি ফ্রেন্ডশিপ বিদ্যালয় ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও উদ্বোধনী রেলি অনুষ্ঠিত হয়েছে। মনোরম পরিবেশে সময় কাটানোর অতুলনীয় টুপামারী (জিয়া) পুকুরপাড়। কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৪৫ বছরের সরকারি রেকর্ডকৃত রাস্তা ক্ষমতার জোরে বন্ধ, সাধারন জনগণের ভোগান্তি। হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০ পেইজ, হতাশ ভক্তরা।

উলিপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক গ্রেফতার

মোঃ আলমগীর হোসেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় উলিপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় উলিপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক রিপন মিয়া (৩৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে এক শিক্ষার্থী হত্যাকান্ডের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। রিপন মিয়া পৌরসভার জোনাইডাঙ্গা রেলস্টেশন পশ্চিম পাড়া আকড়া গ্রামের মফিজুল হক খন্দকারের ছেলে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই মোঃ সুমন মিয়া অভিযান চালিয়ে উলিপুর পৌরসভার পূর্ব বাজার এলাকার নির্মানাধীন মডেল মসজিদের সামন থেকে রিপন মিয়াকে গ্রেপ্তার করেন। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আল হেলাল মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুত্বর আহত হন শিক্ষার্থী আশিকুর রহমান। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে নামীয় ১শ ৪জন ও অজ্ঞাত নামীয় আরও ৬শ জনকে আসামি করে কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন। ওই মামলায় উলিপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক রিপন মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল আলম জানান, শিক্ষার্থী আশিকুর রহমান হত্যা মামলায় রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা