May 13, 2026, 6:56 pm
শিরোনামঃ
কবিতা : সাংবাদিক হব ,এই আমার পণ। প্রেস বিজ্ঞপ্তি, কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগারে নতুন প্রকাশনা জমা গ্রহণ ও আইএসবিএন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ টিম কুড়িগ্রামে অবস্থান করেন। কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন । কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত, জাগছে নতুন আশা। ব্রহ্মপুত্রের দুর্গম চরের আশীর্বাদ আম বাড়ি ফ্রেন্ডশিপ বিদ্যালয় ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও উদ্বোধনী রেলি অনুষ্ঠিত হয়েছে। মনোরম পরিবেশে সময় কাটানোর অতুলনীয় টুপামারী (জিয়া) পুকুরপাড়। কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৪৫ বছরের সরকারি রেকর্ডকৃত রাস্তা ক্ষমতার জোরে বন্ধ, সাধারন জনগণের ভোগান্তি। হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০ পেইজ, হতাশ ভক্তরা।

কুড়িগ্রামে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রামে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে নুর তানু (৬১) ও উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব রানাকে (৬২) আশিক হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাত ১০টায় কুড়িগ্রাম শহরের জেলা পরিষদ মার্কেট সংলগ্ন এলাকা থেকে সদর থানা পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম।

গ্রেপ্তারকৃত ফজলে নুর তানু পৌরসভা এলাকার ৩ নম্বর ওয়ার্ডের সবুজপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ইলেকট্রনিক পণ্যের ব্যবসায়ী। আহসান হাবিব রানাও সবুজপাড়া গ্রামের বাসিন্দা। তিনি উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন শিক্ষার্থী আশিকুর রহমান। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় গত ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন। তবে গ্রেপ্তারকৃত ফজলে নুর তানু ও আহসান হাবিব রানা এই মামলায় এজাহারনামীয় আসামি নন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুই আওয়ামী লীগ নেতা ওই মামলায় প্রাথমিক অনুসন্ধানে প্রাপ্ত আসামি। তাদেরকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, ‘শিক্ষার্থী আশিক হত্যা মামলায় তানু ও রানাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে সোমবার আদালতে তোলা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা