উলিপুরে নাবী পাটচাষী প্রশিক্ষণ নিয়ে ধোয়াশাঃ ২য় পর্ব
আতিকুর রহমান উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
উন্নত প্রযুক্তিতে পাট ও পাটবীজ উৎপাদন করতে প্রান্তিক চাষিদের নিয়ে পাট বীজ উৎপাদন প্রশিক্ষণের আয়োজন করেন পাট অধিদপ্তর। পাটবীজ উৎপাদন সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় চলতি অর্থবছরে এ প্রশিক্ষণের ব্যয় নির্ধারণ করা হয় প্রায় ১ লক্ষ টাকা। ৭৫ জন প্রান্তিক নাবী পাটচাষীদের নিয়ে প্রশিক্ষণের কথা থাকলেও উপজেলা পাট কর্মকর্তা সাধারণ নারী – পুরুষদের দিয়ে প্রশিক্ষণের আয়োজন করেন। প্রশিক্ষণে উপস্থিতির মধ্যে হাতে গুণা চাষী ছিল মাত্র ৭ জন। উপজেলা কর্মকর্তা নিজ খেয়াল খুশিমতো মুদি দোকানদার, শিক্ষক, নিজের আত্মীয়, বন্ধুবান্ধব ও কৃষিকাজের সাথে সম্পর্ক যুক্তনয় এমন সাধারণ নারী- পুরুষদের দিয়ে প্রশিক্ষণের আয়োজন করেন বলে তথ্য অনুসন্ধানে জানা গেছে। অফিস সূত্রে জানা গেছে প্রশিক্ষণ নিতে আসা প্রতিজনকে প্রদান করা হয় ৮ শত করে টাকা,কলম খাতা, ও একটি পাটের ব্যাগ। বিতরণ মাষ্টারোলে ৭৫ জনের স্বাক্ষর থাকলেও উপস্থিত ছিলেন মাত্র ৫০ জন। চাষের সাথে সম্পর্কযুক্ত নয় এমন ব্যক্তিদের সেরা চাষি পু্রষ্কার ও সম্মাননা দেয়া হয়। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন জেলা পাট কর্মকর্তা নিজেই। নাবী পাটচাষী নিযুক্ত নিয়ে প্রকৃত চাষিরা ক্ষোভ প্রকাশ করেন। চাষিরা জানায় উপজেলা পাট কর্মকর্তা তার খেয়াল খুশিমতো তার বন্ধুবান্ধব ও শুধুমাত্র থেতরাই ইউনিয়নের লোকদের নিয়ে নাবী প্রকল্পের কাজ করতেছেন। এ বিষয়ে উপজেলা পাট কর্মকর্তা মাসুদ রানা কোন মন্তব্য প্রকাশ করতে রাজি নয়।