আজ ২২ অক্টোবর ২০২৪ ইং তারিখে কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ মুক্তাদিল খান মহোদয়ের নেতৃত্বে মা ইলিশ ধরার নিষিদ্ধ অভিযানে, আজ উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ মোক্তাদিল খান, এনডিসি মহোদয় সহ জেলা মৎস্য সিনিয়র সহকারী পরিচালক জনাব মোঃ সারোয়ার জামান,সদর উপজেলার মৎস্য অফিসার জনাব ইসমত আরা, আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসের দায়িত্বরত সদস্যবৃন্দ, উপস্থিত ছিলেন এস আই মোঃ মিন্টু মিয়া সহ আরোও পুলিশ সদস্যসহ বেশ কিছু মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে বেশ কিছু জাল জব্দ করা হয়। এই অভিযান চলাকালে জেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ মোক্তাদিল খান বলেন, মা ইলিশ রক্ষার্থে এই অভিযান নির্দিষ্ট সময় পর্যন্ত অব্যাহত থাকবে।