May 13, 2026, 6:55 pm
শিরোনামঃ
কবিতা : সাংবাদিক হব ,এই আমার পণ। প্রেস বিজ্ঞপ্তি, কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগারে নতুন প্রকাশনা জমা গ্রহণ ও আইএসবিএন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ টিম কুড়িগ্রামে অবস্থান করেন। কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন । কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত, জাগছে নতুন আশা। ব্রহ্মপুত্রের দুর্গম চরের আশীর্বাদ আম বাড়ি ফ্রেন্ডশিপ বিদ্যালয় ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও উদ্বোধনী রেলি অনুষ্ঠিত হয়েছে। মনোরম পরিবেশে সময় কাটানোর অতুলনীয় টুপামারী (জিয়া) পুকুরপাড়। কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৪৫ বছরের সরকারি রেকর্ডকৃত রাস্তা ক্ষমতার জোরে বন্ধ, সাধারন জনগণের ভোগান্তি। হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০ পেইজ, হতাশ ভক্তরা।

কুড়িগ্রামে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিভিন্ন উপজেলার ন্যায় রৌমারী ও রাজিবপুরে শারদীয় দুর্গাপূজা ২০২৪ এর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

মোঃ আলমগীর হোসেন

যেকুড়িগ্রামে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিভিন্ন উপজেলার ন্যায় রৌমারী ও রাজিবপুরে শারদীয় দুর্গাপূজা ২০২৪ এর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

কুড়িগ্রামে সনাতন ধর্মাবলীর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে নির্বিঘ্নে উদযাপন করতে, কুড়িগ্রাম জেলার বিভিন্ন পূজা মন্ডপ ও নিরাপত্তা ব্যবস্থা সম্মিলিতভাবে সক্রিয় পর্যবেক্ষণ করছেন কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা পুলিশ।

কুড়িগ্রাম জেলার অন্যান্য উপজেলার ন্যায় ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার দিনব্যাপী রৌমারী ও রাজিবপুর থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ সরজমিনে পরিদর্শন করেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক জনাব নুসরাত সুলতানা ও পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় পূজা মন্ডপ পরিদর্শনকালে পূজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও  মতবিনিময় করেন।

এছাড়াও পূজা চলাকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যাতে অটুট থাকে সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান সহ সকলকে সরকারি নির্দেশনা সমূহ মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি যথাসময়ে পূজা বিসর্জনের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে দুর্গোৎসব সমাপ্তির আহ্বান সহ সকল পূজা মন্ডপ শতভাগ সিসি ক্যামেরা স্থাপন করায় জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

পূজা মন্ডপ পরিদর্শনের পাশাপাশি জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় রাজিবপুর উপজেলায় তৎকালীন সময়ের ঐতিহ্যবাহী বডার হাট পরিদর্শন করেন।
এ সময় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ, বিজিবি, আনসার সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা