May 13, 2026, 6:53 pm
শিরোনামঃ
কবিতা : সাংবাদিক হব ,এই আমার পণ। প্রেস বিজ্ঞপ্তি, কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগারে নতুন প্রকাশনা জমা গ্রহণ ও আইএসবিএন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ টিম কুড়িগ্রামে অবস্থান করেন। কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন । কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত, জাগছে নতুন আশা। ব্রহ্মপুত্রের দুর্গম চরের আশীর্বাদ আম বাড়ি ফ্রেন্ডশিপ বিদ্যালয় ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও উদ্বোধনী রেলি অনুষ্ঠিত হয়েছে। মনোরম পরিবেশে সময় কাটানোর অতুলনীয় টুপামারী (জিয়া) পুকুরপাড়। কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৪৫ বছরের সরকারি রেকর্ডকৃত রাস্তা ক্ষমতার জোরে বন্ধ, সাধারন জনগণের ভোগান্তি। হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০ পেইজ, হতাশ ভক্তরা।

কুড়িগ্রাম জেলা পুলিশ, বিভিন্ন কায়দায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে গত ২৪ ঘন্টায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে।

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রাম জেলা পুলিশ, বিভিন্ন কায়দায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে গত ২৪ ঘন্টায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে।

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন অপরাধে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, জেলার বিভিন্ন থানায় গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে ০১ জন (কুড়িগ্রাম), সিআর ওয়ারেন্ট মূলে ৪ জন (কুড়িগ্রাম-০৩, চিলমারী-০১), পূর্বের মামলায় ১৪ জন (কুড়িগ্রাম-৭, উলিপুর-০১, ফুলবাড়ী-০৩, রৌমারী-০১, কচাকাটা-০২) সহ মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়।

নিরাপদ কুড়িগ্রামের লক্ষে কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তি বিনষ্টকারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর এক পুলিশি বিশিষ্ট টিম কুড়িগ্রাম জেলা পুলিশের নির্দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কুড়িগ্রাম জেলার ৯ উপজেলার সাধারণ জনগণের উপর জেলা পুলিশ সুপার মহোদয়ের বিনীত আবেদন, এই ৯ উপজেলার মধ্যে যেকোনো সময়, যে কোন স্থানে, যেকোনো ধরনের সমস্যা বা কোন ঘটনা ঘটা মাত্র আমাদের নিকটস্থ থানায় যোগাযোগ করবেন, অথবা ৯৯৯ যোগাযোগ করে প্রশাসনকে সহযোগিতা করবেন। প্রশাসন জনগণের বন্ধু, প্রশাসন দেশ ও দেশের জনগণের রক্ষার্থে কাজ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা