কুড়িগ্রাম রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ও বিদ্যানন্দ ইউনিয়নের প্রায় ৫ হাজার জনবসতি বন্যার পানিতে ভাসছে।
আলমগীর হোসেনের ভিডিও চিত্র
কুড়িগ্রাম রাজারহাট উপজেলার নদীর উপকূলীয় দুইটি ইউনিয়নে ২৮/০৯/২০২৪ ইং তারিখে হইতে ২৯/০৯/২০২৪ ইং তারিখে ঘড়িয়ালডাঙ্গা ও বিদ্যানন্দের প্রায় ৫০০০/হাজার সাধারণ জনগণ হঠাৎ করে ভারতের উজান থেকে আসা বন্যার পানিতে ভাসছে। জানা যায়, এই বন্যার পানি ক্রমান্বয়ে বেড়েই চলেছে। জানতে পেয়ে রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার জনাব মোছাঃ খাদিজা বেগম, তাৎক্ষণিক লোক পাঠিয়ে বন্যার সত্যতা পেয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ আসাদুজ্জামান ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসারকে সঙ্গে নিয়ে বন্যা কবলিত জনসাধারণের নিকট উপস্থিত হন এবং বন্যা কবলিত জনসাধারণের মধ্যে বন্যার কবলিত সময় কেটে ওঠার জন্য কিছু খাদ্য সামগ্রী বা শুকনা খাবার, মুড়ি চিড়া, খাওয়ার স্যালাইন, বিস্কুট, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রতিজনের মধ্যে দশটি করে ১পাতা, মোমবাতি, গ্যাস লাইট বা দিয়ে সেলাই ইত্যাদি সামগ্রী বিতরণ করেন। বিতরণ কালে তিনি বলেন, আমরা প্রতিনিয়ত খবরা-খবর নিব, আমরা আমাদের সাধ্যমত আপনাদের পাশে থাকব।
সে সময় তিনি আরো বলেন, ছোট ছোট শিশু বাচ্চাদেরকে চোখে চোখে রাখবেন, যেন কোন ধরনের দুর্ঘটনা না ঘটে। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট শেষ হয়ে গেলে প্রয়োজনে পানি ফুটিয়ে খাওয়ার চেষ্টা করবেন।
তিনি আরো বলেন, বন্যার পানি এভাবে বাড়তে থাকলে, বন্যার বিপদ সংকেত পাওয়ার সাথে সাথে বন্যার আশ্রম কেন্দ্রে আশ্রয় নেবেন। বলে সকলের মঙ্গল কামনা করে সেখান থেকে ফিরে আসেন।