কুড়িগ্রামে বন্যার পানি নেমে যাওয়া যাত্রাপুরে বিভিন্ন চরাঞ্চলে অসহাত্যদের মাঝে ত্রাণ বিতরণ করেন,র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মো: হারুন অর রশিদ। ত্রাণ বিতরণের পাশাপাশি তিনি বন্যার্তদের মাঝে প্রাথমিক স্বাস্থ্য সেবারও ব্যবস্থা করেছেন।
রবিবার ১৪ জুলাই ২০২৪ ইং তারিখ কুড়িগ্রাম সদর উপজেলা যাত্রাপুর ইউনিয়নের বন্যার্তদের মাঝে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সেবার ফ্রি মেডিকেল ক্যাম উদ্বোধন করেন।
যাত্রাপুর ইউনিয়নের জনসাধারণের মাঝে এক ব্রিফিংয়ে র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ ও দেশের জনগণের কল্যাণের জন্য প্রতিনিয়ত আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশ ও দেশের মানুষ কখনো যেন বিপদের সম্মুখীন না হয়, কোন একটিও মানুষ যাতে অবহেলিত না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেশের বিভিন্ন অঞ্চলের দুর্যোগপূর্ণ মুহূর্তে র্যাব মানুষের সহযোগী বন্ধু হিসেবে অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন।এ সময় তিনি আরো বলেন দেশের মাদক উদ্ধার, জঙ্গি হামলা,আপদকালীন সময় ও দেশের যে কোন জরুরী অবস্থায় জনগণ ও দেশের জন্য কাজ করে থাকে।
ওই সময় যাত্রাপুরের বিভিন্ন চরাঞ্চলে ৫০০ মানুষের মাঝে স্বাস্থ্য সেবা ও খাদ্য সামগ্রী হিসেবে চল, ডাল, আঠা, চিড়া, মুড়ি গুড় বিস্কুট সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। ত্রাণ বিতরণ কালে রংপুর রেপ ১৩ কমান্ডার কামরুল হাসান,পুলিশ সুপার কুড়িগ্রাম সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।