May 13, 2026, 6:54 pm
শিরোনামঃ
কবিতা : সাংবাদিক হব ,এই আমার পণ। প্রেস বিজ্ঞপ্তি, কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগারে নতুন প্রকাশনা জমা গ্রহণ ও আইএসবিএন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ টিম কুড়িগ্রামে অবস্থান করেন। কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন । কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত, জাগছে নতুন আশা। ব্রহ্মপুত্রের দুর্গম চরের আশীর্বাদ আম বাড়ি ফ্রেন্ডশিপ বিদ্যালয় ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও উদ্বোধনী রেলি অনুষ্ঠিত হয়েছে। মনোরম পরিবেশে সময় কাটানোর অতুলনীয় টুপামারী (জিয়া) পুকুরপাড়। কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৪৫ বছরের সরকারি রেকর্ডকৃত রাস্তা ক্ষমতার জোরে বন্ধ, সাধারন জনগণের ভোগান্তি। হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০ পেইজ, হতাশ ভক্তরা।

কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে সামগ্রী বিতরণ ও নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে রংপুরের বিভাগীয় কমিশনার জনাব মোঃ জাকির হোসেন।*

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ ও নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে রংপুরের বিভাগীয় কমিশনার জনাব মোঃ জাকির হোসেন।

 

আজ ৫ জুলাই ২০২৪, শুক্রবার সকালে কুড়িগ্রাম জেলার উলিপুর থানাধীন বেগমগঞ্জ ইউনিয়নের ফকিরের চর ও যাত্রাপুরের ঝুমকার চরে সদাশয় সরকারের পক্ষ থেকে বন্যা কবলিত সম্মানিত নাগরিকদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন রংপুর বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব মোঃ জাকির হোসেন মহোদয়।

বন্যা কবলিতদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ শেষে বিভাগীয় কমিশনার মহোদয় উলিপুরের হাতিয়া ও কুড়িগ্রাম সদরের যাত্রাপুরে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন ও স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় করেন। বিভাগীয় কমিশনার মহোদয় বলেন সম্মিলিতভাবে সরকারের সকল বিভাগ বন্যাকবলিত মানুষের পাশে সুদৃঢ় সহায়তার হাত প্রসারিত করতে বদ্ধপরিকর।

সাথে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, রংপুর বিভাগের পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো: মাহবুবর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আহসান হাবীব, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো: রাকিবুল হাসান, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আতাউর রহমান, উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সাজাদুর রহমান তালুকদার সাজু ও উলিপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ গোলাম মর্তুজা, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মুসফিকুল আলম হালিম, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ জনাব মো: মাসুদুর রহমান, সকল ইউনিয়নে আরো ছিলেন সংশ্লিষ্ট স্থানীয় চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।

বিভাগীয় কমিশনার মহোদয়ের কুড়িগ্রাম সফর উপলক্ষে জেলা পুলিশের একটি চৌকস টিম সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে ও সার্কিট হাউজে সালামী প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা