May 13, 2026, 6:55 pm
শিরোনামঃ
কবিতা : সাংবাদিক হব ,এই আমার পণ। প্রেস বিজ্ঞপ্তি, কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগারে নতুন প্রকাশনা জমা গ্রহণ ও আইএসবিএন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ টিম কুড়িগ্রামে অবস্থান করেন। কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন । কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত, জাগছে নতুন আশা। ব্রহ্মপুত্রের দুর্গম চরের আশীর্বাদ আম বাড়ি ফ্রেন্ডশিপ বিদ্যালয় ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও উদ্বোধনী রেলি অনুষ্ঠিত হয়েছে। মনোরম পরিবেশে সময় কাটানোর অতুলনীয় টুপামারী (জিয়া) পুকুরপাড়। কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৪৫ বছরের সরকারি রেকর্ডকৃত রাস্তা ক্ষমতার জোরে বন্ধ, সাধারন জনগণের ভোগান্তি। হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০ পেইজ, হতাশ ভক্তরা।

কুড়িগ্রামে প্রান্তিক কৃষকদের মাঝে রোপা আমন ও গ্রীষ্মকালীন ফসল পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রামে প্রান্তিক কৃষকদের মাঝে রোপা আমন ও গ্রীষ্মকালীন ফসল পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।

কুড়িগ্রাম জেলার নয়টি উপজেলার মধ্যে প্রান্তিক কৃষকদের মাঝে একযোগে রোপা আমন ও গ্রীষ্মকালীন ফসল পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
রোপা আমন ও গ্রীষ্মকালীন ফসল পেয়েজ বিতরণের সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ মুশফিকুল আলম হালিম, উপজেলা কৃষি অফিসার মোছাঃ নাহিদা আফরিন, এবং মোগলবাসা ও হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ মাহাফুজার রহমান মিলন, জনাব মোঃ রেজাউল করিম (রেজা) উপস্থিতে রোপা আমন ও গ্রীষ্মকালীন পেয়েজ বীজ ও সার বিতরণ করা হয়।
কুড়িগ্রাম জেলার ৯ উপজেলার ন্যায় কুড়িগ্রাম সদর উপজেলার যে সকল প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ও গ্রীষ্মকালীন ফসল পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে, তারা এই বীজ পেয়ে অনেক খুশি যে, সরকার তাদেরকে বিনামূল্যে এই বীজ ও সার দিয়েছেন। টাকার অভাবে অনেক সময় এই কৃষকেরা এই সব বীজ মাঠে বুনতে পারে না।
কুড়িগ্রাম সদর উপজেলার কৃষকরা বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুড়িগ্রাম কর্তৃক আমরা পাঁচ কেজি করে রোপা আমন ধান ১০ কেজি ডি এ পি, ১০ কেজি এম ও পি সার বিনামূল্যে পাই। এ সময় কৃষি অফিসার মোছাঃ নাহিদা আফরিন এর নিকট সুবিধাভোগী কৃষকের সংখ্যা জানতে চাইলে তিনি বলেন ৫ কেজি রোপা আমন ধান বীজ ও ১০ কেজি ডি এ পি, ১০ কেজি এম ও পি সার  আমরা ১৫০০শ কৃষকের মধ্যে এই বীজ ও সার বিনামূল্যে বিতরণ করছি।
এবং ১২০ জন কৃষকের মাঝে এক কেজি করে গ্রীষ্মকালীন ফসল পেঁয়াজ ও ২০ কেজি ডি এ পি, ২০ কেজি এম ও পি সার বিনামূল্যে বিতরণ করা হয়, যা এক বিঘা জমির মধ্যে চাষযোগ্য।
রোপা আমন ও গ্রীষ্মকালীন ফসল পেঁয়াজ বীজ ও সার সম্পর্কে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কুড়িগ্রাম, উপপরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন  সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, কুড়িগ্রাম জেলার নয়টি উপজেলায় এ সকল বীজ ও সার বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা