কুড়িগ্রামে ২১ কেজি গাঁজা সহ ২ জন কুখ্যাত মাদক কারবারি’কে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম গত ৮ এপ্রিল ২০২৪ রাত্রি আনুমানিক ২২.৪৫ ঘটিকায় নাগেশ্বরী থানাধীন সন্তোষপুর ইউনিয়নের বড় ধনীরপাড় নামক স্থানে পাগলা বাজার হতে দক্ষিণ অনন্তপুরগামী রাস্তা থেকে ফুলবাড়ী থানাধীন দক্ষিণ অনন্তপুর গ্রামের কুখ্যাত দুইজন মাদক কারবারি মোঃ আলমগীর হোসেন (৩২) ও মোঃ সাইফুর রহমান (৩৮) দ্বয়কে ২১ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতারের করে। দীর্ঘ ওত পেতে থাকার পরে মাদক ব্যবসায়ীরা পুলিশের চোখ ফাকি দিয়ে পালানোর চেষ্ঠা করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এদের সাথে যাদের লিংক আছে, তাদেরকেও আমরা আইনের আওতায় আনার চেষ্ঠা করছি। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত আছে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা ও সহায়তা প্রত্যাশা করি।
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ