৭ বছরের জোবায়ের রহমান(শিশির)
রোজা রেখে আল্লাহর কাছে আকুতি জানালেন।
গত ২০১৩ সালের ২৩শে রমজানের রোজা রাখা অবস্থায় মৃত্যুবরণ করেন, শিশিরের দাদী মা। তার বাবা মায়ের কাছে জানতে পায়। তাই গত ২৩ শে রমজান ২০২৪ ইং তারিখ দাদীর মৃত্যুবার্ষিকীতে শিশির তার বাবা,মায়ের কাছে বায়না ধরেন,তার দাদী মায়ের জন্য আল্লাহর কাছে একটি রোজা মান্নত/রেখে দোয়া করবেন। আল্লাহ যেন তার দাদী মাকে বেহেস্ত নসিব করেন।
ছোট্ট শিশির আল্লাহর কাছে দোয়া করে বলেন, হে আল্লাহ আমার দাদী মা বেঁচে নাই, দাদী মা বেঁচে থাকলে আমাকে কতই না আদর করত, কোলে নিতে, আমি দাদী মায়ের হাত ধরে সঙ্গে হাঁটতাম। হে আল্লাহ তুমি আমার জীবনে দাদী মায়ের আদর স্নেহ, ভালোবাসা, কিছুই হয়তো রাখেনি। কিন্তু তোমার কাছে আমার একটি প্রার্থনা। আমি তোমাকে আমার জীবনের প্রথম, একটি রোজা করে দিলাম, তুমি আমার দাদী মাকে ভালো রাইখ।
ছোট্ট শিশু, শিশিরের
আকুতির বাঁধা দিতে পারেনি তার বাবা, মা ।
বাবার চাকুরীর সুবাদে তারা কুড়িগ্রামেই বসবাস করেন।
বাবা পুলিশ বাহিনীতে এএসআই (নি:) পদে কর্মরত আছেন।
সে ধরলা কমিউনিটি স্কুল, কুড়িগ্রাম
এর
১ম শ্রেণীর ছাত্র ।
জন্ম স্থান:
পিতা মো: মোস্তাকুর রহমান
মাতা: মোছা: রিমা খানম
সাং টুপামারী ফকির পাড়া
পোষ্ট : রামগঞ্জ হাট
থানা ও জেলা: নীলফামারী।
শিশু জোবায়ের রহমান শিশিরের
বাবা,মা সকলের কাছে দোয়া চেয়েছেন। যেন এই শিশু জোবায়ের একদিন মানুষের মতো মানুষ হয়।
শিশিরের জন্য দোয়া ও শুভ কামনা রইল।