May 13, 2026, 6:52 pm
শিরোনামঃ
কবিতা : সাংবাদিক হব ,এই আমার পণ। প্রেস বিজ্ঞপ্তি, কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগারে নতুন প্রকাশনা জমা গ্রহণ ও আইএসবিএন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ টিম কুড়িগ্রামে অবস্থান করেন। কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন । কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত, জাগছে নতুন আশা। ব্রহ্মপুত্রের দুর্গম চরের আশীর্বাদ আম বাড়ি ফ্রেন্ডশিপ বিদ্যালয় ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও উদ্বোধনী রেলি অনুষ্ঠিত হয়েছে। মনোরম পরিবেশে সময় কাটানোর অতুলনীয় টুপামারী (জিয়া) পুকুরপাড়। কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৪৫ বছরের সরকারি রেকর্ডকৃত রাস্তা ক্ষমতার জোরে বন্ধ, সাধারন জনগণের ভোগান্তি। হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০ পেইজ, হতাশ ভক্তরা।

বর্ণাঢ্য আয়োজনে পুলিশ সপ্তাহ ২০২৪ উদযাপন

মোঃ আলমগীর হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ আজ ২৭ ফেব্রুয়ারি মহান মুক্তিযুদ্ধের মহান ইতিহাসের ধারক রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুসজ্জিত কুচকাওয়াজ অভিবাদনের মাধ্যমে পুলিশ সপ্তাহের প্রথম দিন শুরু হয়। অভিবাদন গ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রী পুলিশ সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন।

পুলিশ সপ্তাহ উপলক্ষে কুচকাওয়াজে প্যারেড কমান্ডের দায়িত্ব পালন করেন পুলিশ সুপার মোঃ সোহেল রানা।

সুসজ্জিত সুশৃংখল পুলিশ প্যারেড দলকে পরিদর্শন শেষে মাননীয় প্রধানমন্ত্রী ২০২৩ সালে পুলিশি কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের বিপিএম ও পিপিএম পদক প্রদান করেন।

পদক প্রদান পর্বে মাননীয় প্রধানমন্ত্রী কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম ও মোঃ মোস্তাফিজুর রহমান, অফিসার ইনচার্জ, রাজারহাট থানাকে পিপিএম পদক প্রদান করেন।

দৃষ্টিনন্দন কুচকাওয়াজ শেষে মাননীয় প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীর কল্যাণ প্যারেড গ্রহণ করেন এবং মহান মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ ও স্বাধীনতার সশস্ত্র সংগ্রামের ঘোষণা প্রচার থেকে শুরু করে করোনা মহামারীর সময়সহ জাতির প্রতিটি ক্রান্তিলগ্নে এবং দেশের প্রতিটি অগ্রগতি ও উন্নয়নে পুলিশের অবদান ও আত্মত্যাগের ভূয়সি প্রশংসা করেন।

মাননীয় প্রধানমন্ত্রী ঘোষনা করেন তিনি শুধু প্রধানমন্ত্রী হিসেবে না তিনি জাতির জনকের কন্যা হিসেবে বাংলাদেশ পুলিশসহ রাষ্ট্রের সকলের কল্যাণের বিষয়ে খোঁজ রাখেন। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় এবং স্মার্ট বাংলাদেশ গঠনে বাংলাদেশ পুলিশকে আরও আধুনিক এবং যুগোপযোগী করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

পুলিশ সপ্তাহ উপলক্ষে কুড়িগ্রাম জেলায় পুলিশের সকল স্থাপনায় আলোকসজ্জা করা হয়। পুলিশ সদস্যগণ কুড়িগ্রাম পুলিশ লাইন্স ড্রিলশেডে বড় পর্দায় পুলিশ সপ্তাহের সুসজ্জিত কুচকাওয়াজ দেখা সহ মাননীয় প্রধানমন্ত্রীর কল্যান সভায় অনলাইনে অংশগ্রহণ করেন।

কল্যাণ সভা শেষে পুলিশ লাইন্সসহ জেলার প্রতিটি ইউনিটে দুপুরে বড় খানা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের সকল সদস্য বড়খানায় অংশগ্রহণ করেন।

জেলা পুলিশের প্রত্যেক সদস্য পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম ও অফিসার ইনচার্জ রাজারহাট মোঃ মোস্তাফিজুর রহমান এর পিপিএম পদক প্রাপ্তিতে অভিনন্দন জানানোসহ জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সর্বোপরি সমগ্র বাংলাদেশ পুলিশের ন্যায় জেলা পুলিশ কুড়িগ্রামের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা