May 13, 2026, 6:53 pm
শিরোনামঃ
কবিতা : সাংবাদিক হব ,এই আমার পণ। প্রেস বিজ্ঞপ্তি, কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগারে নতুন প্রকাশনা জমা গ্রহণ ও আইএসবিএন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ টিম কুড়িগ্রামে অবস্থান করেন। কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন । কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত, জাগছে নতুন আশা। ব্রহ্মপুত্রের দুর্গম চরের আশীর্বাদ আম বাড়ি ফ্রেন্ডশিপ বিদ্যালয় ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও উদ্বোধনী রেলি অনুষ্ঠিত হয়েছে। মনোরম পরিবেশে সময় কাটানোর অতুলনীয় টুপামারী (জিয়া) পুকুরপাড়। কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৪৫ বছরের সরকারি রেকর্ডকৃত রাস্তা ক্ষমতার জোরে বন্ধ, সাধারন জনগণের ভোগান্তি। হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০ পেইজ, হতাশ ভক্তরা।

কুড়িগ্রাম জেলায় কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ অনুষ্ঠিত।

মোঃ আলমগীর হোসেন

কুড়িগ্রাম জেলায় কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ অনুষ্ঠিত।

“পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে কুড়িগ্রাম জেলায় কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম মহিলা কলেজের অধ্যাপক ড. আনোয়ার হোসেন পুলিশকে শান্তির অভিভাবক হিসাবে উল্লেখ করে কমিউনিটি পুলিশিং এর অতীত ও বর্তমান বিষয়ে প্রবন্ধ তুলে ধরেন। ক্রাইম প্রিভেনশন ক্লিনিক, বিট পুলিশিং প্রায়োরিটি সার্ভিস আওয়ার, সবুজ করি কুড়িগ্রাম, লিটল ফ্রি লাইব্রেরি, প্রায়োরিটি চেয়ার সহ জেলা পুলিশের নানাবিধ জনসম্পৃক্ত কাজের বর্ননা করেন অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন।

কুড়িগ্রামের পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল আরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব মোঃ জাফর আলী, কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র জনাব মোঃ কাজিউল ইসলাম। আরো উপস্থিত ছিলেন বীর বিক্রম জনাব মোঃ আব্দুল হাই সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব মোঃ সিরাজুল ইসলাম টুকু, , বীর মুক্তিযোদ্ধা জনাব এস এম হারুন অর রশীদ লাল, বিজ্ঞ পিপি জনাব এস এম আব্রাহাম লিংকন, সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুল বাতেন, রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব উদয় শংকর চক্রবর্ত্তী, জেলা মটর মালিক সমিতির সভাপতি জনাব লুৎফর রহমান বকসী, প্রেসক্লাবের সভাপতি জনাব রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক জনাব আব্দুল খালেক ফারুক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জনাব ছানালাল বকসি, সাধারণ সম্পাদক জনাব অলক সরকার, পূজা উদযাপন পরিষদের সভাপতি জনাব রবি বোস, জেলা বার এর সভাপতি জনাব এ্যাড: আমজাদ হোসেন, জনাব রওশন আরা চৌধুরী, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ডা. আনোয়ার হোসেন মন্ডল, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জনাব মোঃ রাশেদুজ্জামান বাবু, এ্যডভোকেট জনাব আহসান হাবিব নিলু, সিনিয়র সাংবাদিক জনাব সফি খান, নাব মমিনুল ইসলাম মন্জু, জনাব হুমায়ন কবির সূর্য, জেলা আওয়ামীলিগের সহ সভাপতি জনাব আবু মোঃ সাঈদ হাসান লোবান,কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ জনাব নূর বখত, সাবেক সিভিল সার্জন জনাব মোঃ আমিনুল ইসলাম, জনাব মোস্তাফিজুর রহমান সাজু, সম্মানিত নাগরিক বৃন্দ, সাংবাদিক বৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ জেলা কমিউনিটি পুলিশিং এর অন্যান্য সদস্যনৃন্দ।

কুড়িগ্রাম জেলায় ০৪ নভেম্বর সকাল ১০ঃ৩০ ঘটিকায় কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ এর বেলুন উড়িয়ে ও শান্তির প্রতীক কবুতর অবমুক্ত করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এছাড়াও কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালী পুলিশ সুপারের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে ।

র‌্যালী ও অনুষ্ঠানের উদ্বোধন শেষে পুলিশ লাইন্স কুড়িগ্রামের মাল্টিপারপাস ড্রিলশেডে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো বেগবান করে সম্মিলিত ভাবে কুড়িগ্রাম জেলায় মাদক,জুয়া,নারী নির্যাতন, বাল্যবিবাহ সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড নির্মূলে পুলিশের পাশে থেকে কাজ করার আশা ও প্রত্যয় ব্যক্ত করেন। পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলকে কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্রকে হৃদয়ের গভীরে ধারন করে জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলার জন্য কাজ করার অনুরোধ করেন। এছাড়াও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্যের মাঝে বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি জনাব চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয় কর্তৃক সম্মাননা স্বারক ও সার্টিফিকেট প্রদান করা হয়। এবছরের শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত হোন জনান উদয় শংকর চক্রবর্তী ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং পুলিশ অফিসার হোন উলিপুর থানার এসআই জনাব মো: মশিউর রহমান।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রুহুল আমীনের সঞ্চালনায় কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ.কে.এম. ওহিদুন্নবী সহ জেলা পুলিশের বিভিন্ন থানা/ইউনিট ইনচার্জ ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

টেকসই নিরাপত্তা ও উন্নয়নের নির্মোহ সারথী কুড়িগ্রাম জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা