May 13, 2026, 4:27 pm
শিরোনামঃ
কবিতা : সাংবাদিক হব ,এই আমার পণ। প্রেস বিজ্ঞপ্তি, কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগারে নতুন প্রকাশনা জমা গ্রহণ ও আইএসবিএন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ টিম কুড়িগ্রামে অবস্থান করেন। কুড়িগ্রামে রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন । কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটি গঠিত, জাগছে নতুন আশা। ব্রহ্মপুত্রের দুর্গম চরের আশীর্বাদ আম বাড়ি ফ্রেন্ডশিপ বিদ্যালয় ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও উদ্বোধনী রেলি অনুষ্ঠিত হয়েছে। মনোরম পরিবেশে সময় কাটানোর অতুলনীয় টুপামারী (জিয়া) পুকুরপাড়। কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ৪৫ বছরের সরকারি রেকর্ডকৃত রাস্তা ক্ষমতার জোরে বন্ধ, সাধারন জনগণের ভোগান্তি। হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০ পেইজ, হতাশ ভক্তরা।

এত্ত্যি কাহোই আসেনাই বাহে, তোমরা আসিলেন কম্বল নিয়ে, তোমাক ধন্যবাদ। বললেন রাজিবপুর উপজেলার সাধারণ জনগণ বাসি।

মোঃ আলমগীর হোসেন

এত্ত্যি কাহোই আসেনাই বাহে, তোমরা আসিলেন কম্বল নিয়ে, তোমাক ধন্যবাদ।

এত্ত্যি কাহোই আসেনাই বাহে, তোমরা আসিলেন কম্বল নিয়ে, তোমাক ধন্যবাদ~এরকমই বলছিলেন চর রাজীবপুর উপজেলার ঢুষমারা থানা এলাকার প্রত্যন্ত মোহনগঞ্জ চরের বাসিন্দা সখিনা বেওয়া। সখিনা বেওয়া, সুরুজ ভান, কছভান এবং আমেনার মতো অনেকেই শীতবস্ত্র হাতে পেয়ে বলছিলেন এতো জারের মধ্যে হামার এত্ত্যি কাহোই আসেনাই, আইজ পুলিশ আইসছে কম্বল নিয়ে, হামরা খুব খুশি, হামরা ওমার জন্যি দোয়া করি।

আজ ১৫ জানুয়ারি ২০২৪ চর রাজীবপুর উপজেলার ঢূষমারা থানা এলাকার প্রত্যন্ত মোহনগঞ্জ চরের প্রায় ২০০ শতাধিক সম্মানিত নাগরিককে সদাশয় সরকারের পক্ষে শীতবস্ত্র বিতরন করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মো: মাহফুজুল ইসলাম। হাড়-কাপানো এই শীতে শীতবস্ত্র পাওয়ার তালিকায় ছিলেন বয়স্ক, প্রতিবন্ধীসহ অত্র এলাকার পিছিয়েপড়া মানুষেরা। শীতবস্ত্র বিতরনের পাশাপাশি স্কুলগামী ক্ষুদে শিক্ষার্থীদের মিষ্টি ও চকলেট বিতরন করা হয়।

পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম বলেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ধারাবাহিকভাবে এই শীতে বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরন করছে। আমরা আজ কুড়িগ্রামের প্রত্যন্ত চরের মোহনগঞ্জের মানুষের পাশে দাড়াতে পেরে ভাল ফিল করছি। সাধ্যমত আমাদের এই প্রচেষ্ঠা অব্যাহত রাখবো।

জেলা পুলিশ কুড়িগ্রামের শীতবস্ত্র বিতরনের ক্ষণে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর সরকারি কলেজের উপাধ্যাক্ষ জনাব যোবায়ের আল মুকুল, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আশিকুর রহমান পিপিএম, টিআই সদর ট্রাফিক জনাব বানিউল আনাম সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা