মুকুট (লাল গেজ্ঞি পরিহিত) এবং কুড়িগ্রাম পৌরবাজারের মুরগী ব্যবসায়ী রনি (কালো গেজ্ঞি পরিহিত) দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ সেজে প্রতারণা করে আসছিল।গত ০৭.১০.২০২৩ ইং তারিখ ডিবি পুলিশ সেজে সানগ্লাস পরে মোটর সাইকেলে এসে কুড়িগ্রাম সরকারি কলেজের এক শিক্ষার্থীকে মসজিদের সামন থেকে ধরে নিয়ে যায় এবং তাকে ফাকা স্থানে নিয়ে যেয়ে মারধর করে টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়।( ভিডিওতে লম্বা ছেলেটি ভূয়া ডিবি পুলিশ)। উক্ত শিক্ষার্থী রাতেই কলেজ কর্তৃপক্ষকে ঘটনাটি জানালে কুড়িগ্রাম সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরেরদিন ০৮.১০.২০২৩ ইং তারিখ বিষয়টি জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন করা হয়। পুলিশ সুপার জনাব আল আসাদ মো: মাহফুজুল ইসলাম আসামীদের শীঘ্রই গ্রেফতারের আশ্বাস প্রদান করেন। ভিডিও ফুটেজটি জেলা ছাত্রলীগ্ এবং কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার ছাত্রলীগের প্রেসিডেন্ট ও সেক্রেটারিকেও দেয়া হয়।এই ভূয়া ডিবি টিম গতকাল ১৪.১০.২০২৩ ইং তারিখ আর এক জায়গায় প্রতারণা করার সময় প্রধান অপরাধী মুকুট ছাত্রলীগ কর্মীদের দ্বারা আটক হয় এবং কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম তাকে কুড়িগ্রাম সদর থানা পুলিশের নিকট সোপর্দ করে।পরে পুলিশ আটককৃত মুকুটের স্বীকারোক্তির ভিত্তিতে মুরগী ব্যবসায়ী রনিকে গ্রেফতার করে এবং অপরাধী চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত রেখেছে। ধন্যবাদ পুলিশ প্রশাসন,কুড়িগ্রাম এবং ছাত্রলীগের নেতৃবৃন্দকে।